ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

নাটোরের তিনটি উপজেলা হতে যাচ্ছে ভূমিহীন ও গৃহহীনমুক্ত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের তিনটি উপজেলা হতে যাচ্ছে ভূমিহীন ও গৃহহীনমুক্ত!

নাটোর অফিস:
নাটোরের তিনটি উপজেলা হতে যাচ্ছে ভূমিহীন ও গৃহহীনমুক্ত! মুজিববর্ষ উপলক্ষ্যে জেলার তিনটি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে। রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক শামীম আহমেদ তাঁর সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান। উপজেলাগুলো হচ্ছে-লালপুর, বড়াইগ্রাম এবং গুরুদাসপুর। এরআগে জেলার বাগাতিপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হয়।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত ভূমিহীন ও গৃহহীনমুক্ত দেশ গঠনে নাটোরের জেলা প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন খাস জমি উদ্ধার এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শে সরকারের নীতিমালা অনুযায়ী দুই শতাংশ জমির উপরে দুই লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে প্রতিটি গৃহ নির্মাণ করেছে। আগামী ২২ মার্চ তিনটি উপজেলায় পুনবার্সিত পরিবারের নিকট জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হবে। পুনর্বাসিত পরিবারের সদস্যদের মধ্যে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রশিক্ষণসহ কর্মসহায়ক উপকরণ প্রদান করা হচ্ছে। এসব পরিবারের শিশুদের জন্যে পড়াশুনা ও বিনোদনের ব্যবস্থাও গ্রহন করা হচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর আহমেদ মাছুম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা।
জেলা প্রশাসনের প্রণীত হালনাগাদ তালিকা অনুযায়ী জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা পাঁচ হাজার ৬৭০টি। এরমধ্যে তিনটি পর্যায়ে বাগাতিপাড়া উপজেলায় ৩৮৪টি গৃহ নিমার্ণের মাধ্যমে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। সর্বশেষ চারটি পর্যায়ে লালপুর উপজেলায় ৬২৯টি, বড়াইগ্রাম উপজেলায় ৬৪৫টি এবং
গুরুদাসপুর উপজেলায় ৩৯৪টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় সেনাবাহিনীর নির্মিত ব্যারাকে ২৭০টি পরিবার পুনবার্সিত হয়েছে।

March 19, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরের তিনটি উপজেলা হতে যাচ্ছে ভূমিহীন ও গৃহহীনমুক্ত!

আপডেট সময় : ০৮:১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩