ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

পাঁচ কাউন্সিলরকে বহিষ্কারের হুমকি দিলেন কেশরহাট পৌরসভার মেয়র!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ২৭৫ বার পড়া হয়েছে

রাজশাহীর কেশরহাট পৌরসভা কার্যালয়

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচ কাউন্সিলরকে বহিষ্কারের হুমকি দিলেন কেশরহাট পৌরসভার মেয়র!

এম এম মামুন, রাজশাহী:
পাঁচ কাউন্সিলরকে বহিষ্কারের হুমকি দিলেন কেশরহাট পৌরসভার মেয়র! রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মাসিক মিটিং এ ফাঁকা রেজুলেশন স্বাক্ষর না করায় পাঁচ কাউন্সিলরকে বহিষ্কারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ এর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোক্তভোগি ওই পাঁচ কাউন্সিলর এবিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ প্রথম থেকে মাসিক মিটিং এ ফাঁকা রেজুলেশনে স্বাক্ষর নেয়। কারণ জানতে চাইলে মেয়র বলেন, এটাই তার নিয়ম। পরবর্তীতে ফেব্রুয়ার ও মার্চ মাসের মাসিক মিটিং এ স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে মেয়র মো. শহিদুজ্জামান শহিদ পাঁচ কাউন্সিলরকে বহিষ্কারের হুমকি প্রদান করেন। এর আগে ওই পাঁচ কাউন্সিলর মেয়রের বিরুদ্ধে পৌরসভার বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক আব্দুল জলিল পৌরসভা পরিদর্শনকালে কাউন্সিলরদের পৌরসভার বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তারা বলেন, মাসিক মিটিং এ মেয়র ফাঁকা রেজুলেশনে স্বাক্ষর করে নেয়। ওই সময় জেলা প্রশাসক মেয়রকে ফাঁকা রেজুলেশন স্বাক্ষর না নিতে নিষেধ করেন। পূর্ণাঙ্গ রেজুলেশন লিখার পর কাউন্সিলরদের স্বাক্ষরের নির্দেশ প্রদান করেন। কিন্তু পরপর দুই মাসের মাসিক মিটিং এ ফাঁকা রেজুলেশন স্বাক্ষর না করায় গত ১৫ মার্চ মাসিক মিটিং এ পাঁচ কাউন্সিলরকে বহিষ্কারের হুমকি প্রদান করেন মেয়র। এছাড়াও পৌরসভার একরামুল হক নামের এক কাউন্সিলর বাদি হয়ে মেয়র শহিদুজ্জামান শহিদের বিরুদ্ধে ১৭ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ফাঁকা রেজুলেশন স্বাক্ষর নেওয়ার বিষয়টি সঠিক নয়। ওই পাঁচ কাউন্সিলর আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে হয়রানি করছেন।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

March 18, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাঁচ কাউন্সিলরকে বহিষ্কারের হুমকি দিলেন কেশরহাট পৌরসভার মেয়র!

আপডেট সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩