ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

মোহনপুরে অবৈধ ইটভাটায় কাঠ পোড়াতে ভ্রাম্যমাণ স’মিল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ৩৭৫ বার পড়া হয়েছে

মোহনপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ স’মিল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে অবৈধ ইটভাটায় কাঠ পোড়াতে ভ্রাম্যমাণ স’মিল!

এম এম মামুন, রাজশাহী:
মোহনপুরে অবৈধ ইটভাটায় কাঠ পোড়াতে ভ্রাম্যমাণ স’মিল! রাজশাহীর মোহনপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই চলছে ইটভাটা। এ সব ভাটায় ইট প্রস্তুত করতে ব্যবহার করা হচ্ছে তিন ফসলি জমি। আর ইট পোড়াতে ব্যবহার করা হচ্ছে জ্বালানি হিসেবে কাঠ। সত্ত্বাধিকারীরা আরও এক ধাপ এগিয়ে ইটভাটার ভিতরে বসিয়েছে ভ্রাম্যমাণ স’মিল। সেখানে বড় বড় গাছের গুড়ি চিরে ফেলা হচ্ছে ভাটায়। মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের ঝালপুকুর আদিবাসী পাড়ার পাশে তিন ফসলি জমিতে অবস্থিত ইটভাটায় ভ্রাম্যমাণ স’ মিলের এমন দৃশ্য দেখা গেছে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ইট পোড়াতে কোন জ্বালানি কাঠ ব্যবহার করা যাবে না। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব ইটভাটা স্থাপন করার কথা থাকলেও সনাতন পদ্ধতিতেই এখনো ইট প্রস্তুত করা হচ্ছে। ইটভাটায় ঘুরে দেখা গেছে, ইট পোড়াতে বড় বড় গাছের গুড়ি জড়ো করা হয়েছে। ভাটায় কর্মরত এক শ্রমিক বলেন, প্রতি চার লাখ ইট প্রস্তুত করতে ২০ থেকে ২২ দিন সময় লাগে। এতে প্রায় ৩৫ হাজার মণ কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আগে দূর থেকে কাঠ চিরে আনা হতো। এতে সময় এবং অর্থ বেশি ব্যয় হতো। যে কারণে ভাটার মালিক নিজেই এক করাত বিশিষ্ট স’মিল স্থাপন করেছেন।

এ বিষয়ে ইটভাটার মালিক মো. আজিজুল হক বলেন, তার ভাটার সব কাগজপত্র ঠিক নেই। তবে সবাই যেভাবে চলছেন, আমিও সেভাবেই চালাছেন। তিনি আরও বলেন, মোহনপুর উপজেলার অনেক ইটভাটা রয়েছে। অধিকাংশ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফসলি জমিতে ইটভাটা স্থাপন করায় ফসলসহ মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফসল ও মৌসুমি ফল রক্ষার জন্য অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার মোসা. সাবিহা ফাতেমাতুজ জোহরা বলেন, খোঁজ খবর নিয়ে ওই ইটভাটায় অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

March 16, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে অবৈধ ইটভাটায় কাঠ পোড়াতে ভ্রাম্যমাণ স’মিল!

আপডেট সময় : ১০:১৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩