ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

গুরুদাসপুরে যুবলীগ কর্মিকে হত্যার ঘটনায় পৌর মেয়রসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার তিন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৩৫৮ বার পড়া হয়েছে

যুবলীগ কর্মি হেলাল সরদার হত্যা মামলায় গ্রেফতারকৃত তিনজন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে যুবলীগ কর্মিকে হত্যার ঘটনায় পৌর মেয়রসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার তিন!

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
গুরুদাসপুরে যুবলীগ কর্মিকে হত্যার ঘটনায় পৌর মেয়রসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার তিন! নাটোরের গুরুদাসপুরে প্রকাশ্য দিবালোকে যুবলীগ কর্মি হেলাল সরদার (৩৩)কে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুদাসপুর পৌর মেয়রসহ ১৯জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নিহত হেলালের মা হেনা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে ১নং আসামী করা হয়েছে গুরুদাসপুর পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লাকে।
এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, চাঁচকৈড় কাচারীপাড়া মহল্লার মোতালেব হোসেনের ছেলে তুহিন (২২), একই মহল্লার আব্দুর রশিদের ছেলে আকাশ হোসেন (২৩) এবং চাঁচকৈড় বাজার পাড়া জিল্লুর জমাদারের ছেলে তোহা (২০)।
মঙ্গলবার (১৪মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের চাঁচকৈড় হাটের শ্রমিক অফিসের সামনে যুবলীগ কর্মি হেলাল সরদার ও তার ছোট ভাই ছাত্রলীগ নেতা ও শ্রমিক সদস্য শিশির সরদার চাঁচকৈড় ট্রাক ট্রাংলরি শ্রমিক অফিসে ট্রাকের চালান কাটতে যায়। এসময় পূর্বপরিকল্পিত ভাবে শিশিরকে কুপিয়ে জখম করে। ছোট ভাই শিশিরকে বাঁচাতে হেলাল এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাদের দুইভাইকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক সিগ্ধা আকতার হেলাল সরদারকে মৃত ঘোষনা করেন। শিশিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত হেলাল ও আহত শিশির পৌরসভার খামারনাচকৈড় মহল্লার মৃত সাখাওয়াত হোসেন সরদারের ছেলে। নিহত হেলাল সরদারের দুই কন্যা সন্তান রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ করেন জনতা ও শ্রমিক সংগঠনের পক্ষে। বুধবার বিকেল ৫টার সময় পারিবারিক কবরস্থানে নিহত হেলাল সরদারকে দাফন করা হয়।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, আগামীতে আমি এমপি নির্বাচন করবো। যার জন্য আমাকে রাজনৈতিকভাবে ফাঁসাতে আমার প্রতিপক্ষরা এই মিথ্যা বানোয়াট মামলা দায়ের করিয়েছেন। আমি এই ঘটনার কিছুই জানিনা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মতিন বলেন, এঘটনায় ১৯ জনের নামে নিয়মিত মামলা রুজু হয়েছে। তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।

March 15, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে যুবলীগ কর্মিকে হত্যার ঘটনায় পৌর মেয়রসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার তিন!

আপডেট সময় : ১১:১৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩