নাটরে ১৫ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক!
- আপডেট সময় : ০৩:২৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ২৮৮ বার পড়া হয়েছে

নাটরে ১৫ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক!
নাটোর অফিসঃ
নাটরে ১৫ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক! নাটোরে ট্রাকে করে মাদক বহনের সময় মাদকসহ রফিকুল হাওলাদার (২৪) ও ইয়াছিন কবির নিরব নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় ওই ট্রাক সহ ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) ভোর রাতে বড় হরিশপুর বাইপাস সড়কের রামাইগাছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় যানবাহনে তল্লাশী চালিয়ে এসব মাদক উদ্ধার সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পাণী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে বড়হরিশপুর বাইপাস সড়কের রামাইগাছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশী অভিযান চালানো হয়। তল্লাশীর সময় ট্রাকের পিছনে বডিতে প্লাটফর্মের উপর গার্মেন্টস ঝুটের ভিতর অভিনব কায়দায় লুকানো প্রায় ১৫ লাখ টাকা মুল্যের দুই বস্তাভতি ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাক চালক রফিকুল হাওলাদার ও হেলপার ইয়াছিন কবির নিরবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছিল বলে জানান র্যাবকর্মকর্তা।






















