ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

রাজশাহীতে পদ্মার পানিতে ডুবে কিশোরের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে

পানিতে ডুবে মৃত্যু- প্রতীকী ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পদ্মার পানিতে ডুবে কিশোরের মৃত্যু!

রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে পদ্মার পানিতে ডুবে কিশোরের মৃত্যু! রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ সুহাঈল (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মহানগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।মৃত সুহাঈল রাজশাহী গণপূর্ত অধিদফতর ভবন মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সুহাঈলকে উদ্ধার করে।
তারা অচেতন অবস্থায় সুহাঈলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে ইসিজির জন্য ওয়ার্ডে পাঠান। সেখান থেকে জানানো হয় রামেক হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

জানতে চাইলে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, জুমার নামাজ পড়ার জন্য বেলা পৌনে ১১টার দিকে সুহাঈল পদ্মানদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে আর উঠে আসতে পারেনি। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দেন। তাদের গাড়ি বেলা ১১টা মিনিটে বের হয়ে যায় সুহাঈলকে উদ্ধারের জন্য। পরে তাদের ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানান- অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
পরে তারা রাজপড়া থানার অধীনে থাকা রামেক হাসপাতাল পুলিশ বক্সের সদস্যদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করেন বলেও জানান- এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।

March 3, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পদ্মার পানিতে ডুবে কিশোরের মৃত্যু!

আপডেট সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩