বাগাতিপাড়ায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০২:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত!
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
বাগাতিপাড়ায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত! নাটোরের বাগাতিপাড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২ মার্চ বৃহস্পতিবার) দুপুরে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার আয়োজনে ও সোনালী ব্যাংক লিঃ বাগাতিপাড়া শাখার সার্বিক সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ওয়ার্কশপে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জাল নোটের বিভিন্ন বিবরণ তুলে ধরে আলোকচিত্র প্রদর্শন করেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের যুগ্ম পরিচালক মোতাহার হোসেন ও সহকারী পরিচালক শাহিনুর আলম।
উক্ত অনুষ্ঠানে সোনালী ব্যাংক বাগাতিপাড়া শাখা ম্যানেজার শফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ, বাগাতিপাড়া পৌর মেয়র অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।






















