ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

নাটোরে এনআইডি কার্ড দিয়ে ট্রেনের টিকিট সংগ্রহ কার্যক্রম শুরু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

এনআইডি দিয়ে রেজিস্ট্রশন করছেন যাত্রীরা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে এনআইডি কার্ড দিয়ে ট্রেনের টিকিট সংগ্রহ কার্যক্রম শুরু!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে এনআইডি কার্ড দিয়ে ট্রেনের টিকিট সংগ্রহ কার্যক্রম শুরু! সারা দেশের মত নাটোর রেল স্টেশনেও শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে ট্রেনের টিকিট সংগ্রহ কার্যক্রম। ‘টিকিট যার ভ্রমণ তার’ এই ব্যবস্থায় বুধবার (১ মার্চ) সকাল থেকেই নাটোর রেল স্টেশনে নতুন টিকেটিং পদ্ধতির রেজিস্ট্রেশন করতে হেলপডেস্ক কাউন্টারে ভিড় করছেন যাত্রীরা। জাতীয় পরিচয়পত্র ব্যবহারের মাধ্যমে রেলের টিকেটিং সাদরে গ্রহন করেছে নাটোরের রেলযাত্রীরা।
কার্যক্রম শুরুর প্রথম দিনেই লাইনে দাঁড়িয়ে নতুন এই টিকেটিংয়ের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেন যাত্রীরা। রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পর টিকিট কাউন্টারে গিয়ে তারা টিকিট কাটছেন। যারা নিবন্ধিত হতে পারছেন তারা ভ্রমনের টিকিট সহজে কাটতে পেরে আনন্দ প্রকাশ করে এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন। উপস্থিত যাত্রীরা টিকিট কালোবাজারি বন্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সরকারি উদ্যোগের প্রশংসা করেছেন। তবে যাত্রীদের অনেকের অভিযোগ, তারা জানেননা কিভাবে রেজিষ্ট্রেশন করতে বা টিকিট কাটতে হয়। অনেকেই এই ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন। জাতীয় পরিচয়পত্র না থাকায় অনেককেই জরুরী প্রয়োজনে স্টেশনে এসে ফিরে যেতে হয়েছে।

নাটোরে অনলাই টিকিট বিক্রি শুরু

জুবায়ের হোসেন নামে এক যাত্রী বলেন, যার যার এনআইডি ব্যবহার করে টিকেট ইস্যু হলে কালোবাজারি থেমে যাবে। এই টিকেটিং তারা ভালো মনে করছেন।
যাত্রী জামিল হোসেন বলেন, ভারতসহ বিশ্বের প্রতিটি দেশে এই পদ্ধতি চালু আছে। এ দেশে শুরু হওয়াটাও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। এই মুহূর্তে তিনি রেলভ্রমণ করছেননা। তবে আজ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
দিল আফরোজ বানু নামে আর এক যাত্রী বলেন, তিনি দ্রুতযান ট্রেনের টিকিট কাটার জন্য স্টেশনে এসেছেন। ১ মার্চ থেকে এনআইডি ব্যবহার করে টিকেট কিনতে হবে তা তিনি আগে থেকে জানতেন। তাই প্রস্তুতি নিয়েই এসেছেন। পবিত্র ঈদে যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। এই ব্যবস্থা অব্যাহত থাকলে ভোগান্তি সহ টিকেট কালোবাজারির থাবা থেকে মুক্ত হবে বলে তিনি মনে করেন।

সোহাগ হোসেন নামে ষাটর্ধ্বো এক যাত্রি চিলাহাটি যাওয়ার জন্য ১০ কিলোমিটার দুর থেকে এসেছেন। কিন্তু নতুন পদ্ধতির জন্য টিকিট কাটতে না পেরে তাকে বাড়ি ফিরে যেতে হচ্ছে। তিনি বলেন এই ব্যবস্থার তারা কিছুই বুঝেননা। তার মতে আগের ব্যবস্থাই ভালো ছিল।

নাটোরের স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী বলেন, যাত্রীদের সহায়তায় হেলপডেস্ক স্থাপন করা হয়েছে। সকাল থেকেই নিয়মিত যাত্রীর পাশাপাশি অনেকেই রেজিস্ট্রেশন করতে আসছেন। তারা পর্যায়ক্রমে যাত্রীদের এবং জনসাধারনের রেজিস্ট্রেশন সম্পন্ন করছেন। প্রথমদিকে কিছুটা চাপ মনে হলেও পরে তা ঠিক হয়ে যাবে। তারা ধৈর্য ধরেই যাত্রিদের সেবা দিতে আগ্রহী। ঢাকা-রাজশাহী-খুলনা রুটের যাত্রীরা খুব শিঘ্রই নতুন এই পদ্ধতির সুফল ভোগ করবেন। আমরা যাত্রীদের থেকেও সহযোগিতা আশা করি।

March 1, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরে এনআইডি কার্ড দিয়ে ট্রেনের টিকিট সংগ্রহ কার্যক্রম শুরু!

আপডেট সময় : ১২:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩