ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

সিগারেটের আগুন থেকে রামেক হাসপাতালে অগ্নিকাণ্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ৩৩১ বার পড়া হয়েছে

রামেক হাসপাতালে আগুন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিগারেটের আগুন থেকে রামেক হাসপাতালে অগ্নিকাণ্ড!

রাজশাহী ব্যুরো:
সিগারেটের আগুন থেকে রামেক হাসপাতালে অগ্নিকাণ্ড! রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনদের সিগারেটে আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতলের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুর রউফ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ. এম. শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, রামেক হাসপাতালের প্রথম ভবনের তৃতীয় তলার সিড়ির কাছে একটি স্টোর রুম আছে। সেখানে দুই রোগীর স্বজন বিশ্রাম নিচ্ছিলেন। ওই স্টোর রুমের কাচ একটু ফাঁকা ছিল। তারা সিগারেট খেয়ে সেখান দিয়ে ফেলে দেন। সেই আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। এখানে বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো সুযোগ নেই। তাই সিগারেট থেকেই আগুন লাগার আশঙ্কা বেশি।
তিনি বলেন, যেহেতু সেটি স্টোর রুম। তাই সেখানে নষ্ট বেডসিট থেকে শুরু করে সবকিছু রাখা হতো। মূলত সেখানে নষ্ট জিনিসপত্র থাকতো। এ কারণে অগ্নিকাণ্ডে তেমন কোনো ক্ষতি হয়নি।

March 1, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিগারেটের আগুন থেকে রামেক হাসপাতালে অগ্নিকাণ্ড!

আপডেট সময় : ০৮:৪০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩