ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশীয় প্রজাতির মাছ রক্ষায় রাণীশংকৈলে নিষিদ্ধ কারেন্ট জালবিরোধী অভিযান জোরদার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনঃ গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার ওপর জোর দিলেন ভূমিমন্ত্রী লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড

মহাদেবপুরে রিপোর্টার্স ইউনিটি গঠন টিটো সভাপতি, মিলন সম্পাদক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ১৬৮ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুরে রিপোর্টার্স ইউনিটি হয়েছে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে রিপোর্টার্স ইউনিটি গঠন টিটো সভাপতি, মিলন সম্পাদক!

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে রিপোর্টার্স ইউনিটি গঠন টিটো সভাপতি, মিলন সম্পাদক! নওগাঁর মহাদেবপুরে রিপোর্টার্স ইউনিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ডের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের এক সমাবেশে মহাদেবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের কাগজের মহাদেবপুর প্রতিনিধি গৌতম কুমার মহন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিনিয়র সাংবাদিক কিউ এম সাঈদ টিটো এতে সভাপতিত্ব করেন। সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম জিএম মিঠন, রওশন জাহান, অসিত দাস, চাঁন্দাস ইউপির সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আলী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়।

কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি কিউ এম সাঈদ টিটো (দৈনিক নওরোজ, দৈনিক ডেল্টা টাইমস), সহ-সভাপতি শহীদুল ইসলাম জিএম মিঠন (দৈনিক বাংলাদেশ সমাচার), সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন (দৈনিক আমার বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক অসিত দাস (দৈনিক আজকের দর্পণ), সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ ওয়াদুদ (দৈনিক লাল সবুজের দেশ), অর্থ সম্পাদক এস, এম, শামীম হাসান (দৈনিক গণমুক্তি), প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফিক (দৈনিক দেশ বাংলা ৭১), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান (মহাদেবপুর দর্পণ.কম), দপ্তর সম্পাদক রওশন জাহান (বার্তা সংস্থা এফএনএস), কার্য নির্বাহী সদস্য রফিকুল ইসলাম খোকন (শিক্ষা বার্তা.কম), মেহেদী হাসান (দৈনিক সকলের বার্তা), আবু ইউসুফ মুন্সী (দৈনিক একুশে সংবাদ) ও সোহেল রানা (মহাদেবপুর দর্পণ.কম)।

প্রধান অতিথি নবনির্বাচিতদের অভিনন্দন জানান। তিনি বলেন, নিয়মিত এলাকর উন্নয়ন ও সমস্যার খবরের পাশাপাশি দূর্নীতি বন্ধে ও সু-শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। যে কোন মূল্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের মাধ্যমে কোন সাংবাদিক যেন নিগৃহীত না হন, কোন সাংবাদিকের বিরুদ্ধে যেন মিথ্যা মামলা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটি এলাকার সাংবাদিকদের মানোন্নয়নে সমর্থ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে রিপোর্টার্স ইউনিটি গঠন টিটো সভাপতি, মিলন সম্পাদক!

আপডেট সময় : ০৫:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩