ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

রাঙ্গামাটিতে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন; আহত-১!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে

রাঙ্গামাটীতে যুবক খুন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন; আহত-১!

মহয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন; আহত-১! রাঙ্গামাটি শহরের বনরূপাস্থ কবরস্থান এলাকায় বুকে ছুরিকাঘাত করে রাব্বী নামের ২৮ বছরের এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) ভোরে এই হত্যাকান্ড ঘটে। নিহত যুবক এজাজুল হক রাব্বী (২৮) বনরূপাস্থ বিএম মার্কেটের ব্যবসায়ী মোজাম্মেল হকের ছোট ছেলে। এই সময় ঘটনা দেখে ফেলায় মার্কেটের দারোয়ান আমীর আলীকেও ছুরির আঘাতে হত্যার চেষ্ঠা করেছে ঘাতক যুবক। গুরুতর আমির আলী বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাস্থলে নিহতের সুরতহাল রিপোর্ট করা কোতয়ালী থানার এসআই আবু নোমান জানিয়েছেন, নিহতের বুকের বাম পাশে একটি বড় আঘাত ও একটি ছোট আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করছি, ছুরির আঘাতে প্রচন্ড রক্তক্ষরণে যুবকটি মারা গেছে। তারপরও আমরা নিহতের মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

এদিকে, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দারোয়ান আমীর আলী জানান, ভোররাতে রাব্বী ও তার বন্ধু মিলে ঝগড়ায় লিপ্ত হয়। কিছুক্ষণ পরে একজন চলে গিয়ে সে আবারো ফিরে এসে কোমর থেকে ছুরি বের করেই রাব্বীর বুকের বামপাশে সজোরে আঘাত করে। রাব্বী কিছুটা দূর এগিয়ে আসার প্রচন্ড রক্তক্ষরনে মাটিতে লুটিয়ে পড়ে। আমি এগিয়ে গেলে ঘাতক যুবক আমাকেও পেছনের পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এসময় আমি চিৎকার শুরু করলে ঘাতক পালিয়ে যায়। পরে চিৎকার শুনে আমার চাচা আবছার উদ্দিন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এদিকে, নিহত রাব্বীর পিতা ব্যবসায়ি মোজাম্মেল হক জানিয়েছেন, নিহতের বন্ধুরাই এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তিনি জানান, রাত এগারোটার সময় রাব্বীর সাথে তার পরিবারের সর্বশেষ কথা হয়েছিলো। এরপর সকালে তার মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত হয়েছেন।
এই ঘটনায় শনিবার সকালেই রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, পৌর কাউন্সিলর জামাল উদ্দিনসহ উদ্বর্তন কর্মকর্তাগণ ও ঘটনাস্থলে ছুটে যান।

February 25, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন; আহত-১!

আপডেট সময় : ০২:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩