লালপুরে পুকুর পাড়ে পড়েছিল ছকিনার লাশ!
- আপডেট সময় : ১২:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

লালপুরে পুকুর পাড়ে পড়েছিল ছকিনার লাশ!
লালপুর (নাটোর) সংবাদদাতা:
লালপুরে পুকুর পাড়ে পড়েছিল ছকিনার লাশ!
নাটোরের লালপুরে একটি পুকুর পাড় থেকে ছকিনা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার এবি ইউনিয়নের ফরিদপুর মাঠের একটি পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ছকিনা বেগম (৬৫) উপজেলা এবি ইউনিয়নের ভবানীপুর গ্রামের আকবর ফকিরের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ছকিনা বেগমরে স্বামী আকবর ফকির ক্যান্সার রোগে আক্রান্ত। রক্তের জন্য শুক্রবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়। তার পরে ছকিনা বেগমও বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু রাতে ছকিনা বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজা খুজি শুরু করে। শনিবার দুপুরে ওই পুকুর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনয়ারুজ্জামন নারীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহতের শরীরের কোন আঘাতের দাগ নেই। এঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানান তিনি।






















