ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

আন্দরকিল্লা আগুনে পুড়ে গেছে ১০টি দোকান; নিহত এক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ৩২৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে নিহত-১

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্দরকিল্লা আগুনে পুড়ে গেছে ১০টি দোকান; নিহত এক!

মোহাম্মদ মাসুদ, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামঃ
আন্দরকিল্লা আগুনে পুড়ে গেছে ১০টি দোকান; নিহত এক! চট্টগ্রাম নগরীর প্রানকেন্দ্রে আন্দরকিল্লার রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সামনে ভয়াবহ আগুনে একজনের মৃত্যু হয়েছে।রাসায়নিক দ্রব্যের দোকান, প্রিন্টিং প্রেস ও লেদ মেশিনের দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠানের ১০টি দোকান আগুনে পুরোপুরি পুড়ে গেছে। আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতিসহ প্রাণহানিতে নিরাপত্তাহীনতায় ভয় আতংকে এলাকাবাসী।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে। আগুনে মো. ইদ্রিস (৬০)এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০টি দোকান আগুনে পুরোপুরি পুড়ে গেছে। প্রিন্টিং প্রেসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রিন্টিং প্রেস থেকে লাগা আগুন পিছনে টিভি, ফ্রিজ ঠিক করার দোকান, মুদি দোকানে ছড়িয়ে পরে। সেই সাথে পাশ্ববর্তী এ বি সার্জিক্যাল চারতলা ভবনেও ছড়িয়ে পরে। আগুন লাগার পর প্রথমে এলাকাবাসী পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমবায়ের একতলা টিনশেড মার্কেটের লেদ মেশিনের দোকানে আগুন লাগে। আগুন দ্রুতই পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। সেখানে কেমিকেলের দোকানও ছিল। রাত পৌনে ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।খবর পেয়ে সঙ্গে সঙ্গেই চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়।
পরে রাত ১টার দিকে আলম ইঞ্জিনিয়ারিং নামে লেদ মেশিনের দোকান থেকে ফায়ার সার্ভিসকর্মীরা একজনের মরদেহ এবং একজনকে (অগ্নিদগ্ধ) জীবিত উদ্ধার করে

জানা যায়,আগুনের খবর পেয়ে মাতৃসদন হাসপাতালের রোগীরা কর্তৃপক্ষ গেইটে তালা লাগিয়ে দেওয়ায় রোগী ও রোগীর স্বজনরা ভয় আতংকে চিৎকারসহ জীবনঝুঁকিতে অনেকেই এ সময় কান্না করতে থাকে।এখানে অনেক মুমূর্ষু রোগী রয়েছে। আগুন ছড়িয়ে পরলে কেউ বের হতে পারবে না। কারখানায় আগুন লাগার সঙ্গে সঙ্গে ভয়াবহ রুপ নেয়।
রোগী ও স্বজনদের কিছু হলে এর দায়ভার কে নিবে। তারা আমাদের নিরাপদ স্থানে যেতে দিচ্ছে না।

যোগাযোগ করা হলে বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের তিন স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করছে। এখনও কাজ চলছে। এদিকে কোতোয়ালী থানার এসআই মৃনাল মজুমদার বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে।
এলাকার ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী জানায়, আগুনের ঘটনায় আলম ইজ্ঞিনিয়ারিংয়ের দোকানে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি আগুন লাগার পর বের হতে না পারার কারণে তার মৃত্যু হয়েছে। রেড ক্রিসেন্টের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।আলম ইঞ্জিনিয়ারিং ওয়ার্স প্রকাশ লেদ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

February 22, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্দরকিল্লা আগুনে পুড়ে গেছে ১০টি দোকান; নিহত এক!

আপডেট সময় : ০২:১৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩