ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

রাবিতে ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সোহেল-সোহান!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে

রাবিতে সোহেল-সোহান ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবিতে ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সোহেল-সোহান!

রাবি প্রতিনিধি:
রাবিতে ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সোহেল-সোহান! রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইসলামিক ইস্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহেল রানাকে সভাপতি ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহান হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঝিনাইদহ জেলার ৬টি উপজেলা সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের ভোটের মাধ্যমে গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) এ কমিটি নির্বাচিত হন। এ কমিটির নির্বাচন কমিশনার ছিলেন, অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, অধ্যাপক রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক শফিকুজ্জামান জোয়ার ও সহকারী অধ্যাপক সোলাইমান চৌধুরী।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহান হাসান বলেন, আমরা নতুন দায়িত্ব পেয়েছি। আমরা সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে জেলা সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। পাশাপাশি শিক্ষার্থীদের যে কোনো সহযোগিতায় আমরা পাশে থাকব।

তিনি আরও বলেন, সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে শিঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় নতুন শিক্ষার্থীদের বরণ, সাবেক শিক্ষার্থীদের বিদায় জানানো এবং শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কাজ করে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সোহেল-সোহান!

আপডেট সময় : ০৬:৫৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩