সিংড়ায় সকালে বিষপানে গৃহবধূর আত্মহত্যা; দুপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু!
- আপডেট সময় : ১২:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

সিংড়ায় সকালে বিষপানে গৃহবধূর আত্মহত্যা; দুপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু!
নাটোর অফিসঃ
সিংড়ায় সকালে বিষপানে গৃহবধূর আত্মহত্যা; দুপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু! নাটোরের সিংড়ায় খালের পানিতে ডুবে রিমা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামে এঘটনা ঘটে। নিহত রিমা (৪) ওই গ্রামের রিপন ফকিরের মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে খেলাধুলা করতে করতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশের খালের দিকে যায় রিমা। অনেক সময় ধরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন শুরু করেন পরিবারের লোকজন। এরই একপর্যায়ে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে প্রতিবেশীরা রিমার লাশ পানিতে ভাসতে দেখে পরিবারে খব দেয়।
এদিকে, একই উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামের আয়েশা (২৩) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। মৃত আয়েশা ওই গ্রামের মোঃ আকরাম হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে সবার অজান্তে নিজ বাড়িতে ঘরের দরজা বন্ধ করে বিষপান করে। পরে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে দুপুর ২টার দিকে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবপ্র তিনি জেনেছেন। এবিষয়ে থানায় একটি অপম্রৃত্যু মামলা রুজু করা হবে। আর বিষপানে গৃহবধূর মৃত্যুর বিষয়ে বলেন তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, এই ঘটনার তদন্ত চলছে পরে বিস্তারিত জানানো হবে। তবে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















