ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

নাটোরে পথ বইমেলায় ক্ষুদে পাঠকদের হাতে কলমে বর্ণমালা শিক্ষাদান!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৪২৫ বার পড়া হয়েছে

নাটোরে পথ বইমেলায় আগত ক্ষুদে পাঠকদের হাতে কলমে বর্ণমালা শিক্ষাদান

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে পথ বইমেলায় ক্ষুদে পাঠকদের হাতে কলমে বর্ণমালা শিক্ষাদান!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে পথ বইমেলায় ক্ষুদে পাঠকদের হাতে কলমে বর্ণমালা শিক্ষাদান! নাটোরে ব্যতিক্রমি আয়োজন পথ বই মেলার মাধ্যেমে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় স্থানিয় দৈনিক প্রান্তজন গত পাঁচ বছর ধরে একদিন করে এই মেলার আয়োজন করে আসছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকালে পতাকা উত্তোলনের মাধ্যেমে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং শ্লেট ও চকের মাধ্যমে ক্ষুদে শিশুদের হাতেখড়ি দিয়ে মেলার সূচনা হয়।

মঙ্গলবার সকাল থেকে মেলা প্রাঙ্গনে পাঠক ও লেখক জড়ো হতে থাকে। ক্ষুদে পাঠকদের ভির ছিল চোখে পড়ার মত। বই প্রিয় রাজনৈতিক নেতা,ব্যবসায়ী, গৃহিনীসহ সব বয়সী মানুষের ভির ছিল মেলাকে ঘিরে। কথা সাহিত্যি, লেখক, ছড়াকার সবাই নিজেদের মত করে মেলায় এসে ভির করেন। মেলায় বেড়াতে এসে বর্নমালা শিক্ষা নিতে চক ও সিলেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ক্ষুদে পাঠকরা। অভিভাবক সহ সব বয়সী ও শ্রেণীর মানুষের ভিরে ভরে ওঠে মেলা চত্বর। একদিনের এই মেলায় এসে বিভিন্ন লেখকের বই দেখে তারা খুশি হচ্ছেন।
দৈনিক প্রান্তজন সম্পাদক মোঃ সাজেদুর রহমান সেলিমের পরিচালনায় দিনব্যাপী মেলায় পর্যায়ক্রমে বিভিন্ন পেশাজীবী ব্যক্তি এবং লেখকবৃন্দ বক্তব্য রাখবেন। এছাড়া আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাটোরে পথ বই মেলায় ক্ষুদে পাঠকের ভিড়

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাবে। মুক্তচিন্তা, মেধাভিত্তিক দেশ গড়তে বই পড়ার কোন বিকল্প নেই। বইমেলা পাঠকের সাথে বইয়ের মেলবন্ধন তৈরী করে।
মেলায় হাজির হয়ে আকর্ষন বাড়িয়ে তোলেন বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক জাকির তালুকদার। তিনি বলেন, এমন আয়োজন গোটা দেশে সাড়া তুলেছে। অন্য বছরের মত এবারও বেশ বড়ো পরিসরে মেলার আয়োজন লেখক ও পাঠকদের মুগ্ধ করছে।
স্থানীয় শিক্ষাবিদ অলোক মৈত্র বলেন, দেশ প্রেম বাড়াতেই এমন আয়োজনের প্রয়োজন।

আয়োজক কমিটির সদস্য আতোয়া হোসেন বলেন, লেখক এবং পাঠকদের মূল্যায়ন করতেই এই আয়োজন।
দৈনিক প্রন্তজন সম্পাদক মোঃ সাজেদুর রহমান সেলিম বলেন, স্থানীয় লেখক,কবি ও সাহিত্যিক গোষ্ঠির সহযোগীতায় এই পথ বই মেলার আয়োজন করা হয়। অন্য বারের মত এবারও অর্ধশত লেখক, সাহিত্যিক, কবি ও ছড়াকার মেলায় এসেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে পথ বইমেলায় ক্ষুদে পাঠকদের হাতে কলমে বর্ণমালা শিক্ষাদান!

আপডেট সময় : ১১:১৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩