ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

ইন্টারনেটের শক্তি এবং মেধা কাজে লাগিয়ে আত্মকর্মী হয়ে গড়ে উঠবেন শিক্ষার্থীরা-পলক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্টারনেটের শক্তি এবং মেধা কাজে লাগিয়ে আত্মকর্মী হয়ে গড়ে উঠবেন শিক্ষার্থীরা-পলক!

নাটোর প্রতিনিধি:
ইন্টারনেটের শক্তি এবং মেধা কাজে লাগিয়ে আত্মকর্মী হয়ে গড়ে উঠবেন শিক্ষার্থীরা-পলক! তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ইন্টারনেটের শক্তি এবং তারুণ্যের মেধা কাজে লাগিয়ে আত্মকর্মী হয়ে গড়ে উঠবেন শিক্ষার্থীরা। তাঁরা চাকুরী প্রার্থী নয়, তারা হবেন চাকুরী প্রদানকারী রেমিট্যান্সযোদ্ধা। সরকারের প্রদত্ত সুযোগ কাজে লাগাতে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তাদের সুযোগ তৈরী করে দিতে সারাদেশে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ সহজলভ্য করা হয়েছে। প্রতিমন্ত্রী পলক শুক্রবার সকাল দশটায় সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে ‘সিংড়া আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্প’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণে স্বাধীনতাকে পূর্ণতা দিতে প্রত্যেক যুবককে চাকুরী প্রদানের কথা বলেছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনা এবং ডিজিটাল আর্কিটেক সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় ‘সোনার বাংলা’র আধুনিক রুপ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি বলেন, ২০২৫ সালে নতুন আরো দশ লাখ ফ্রিল্যান্সার তৈরী হবে। তাদের উপার্জন পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার দেড় বিলিয়ন ডলার উপার্জন করছেন। আজকের পাঁচ কোটি শিক্ষার্থীই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্বে আসীন হবেন। তাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে সরকার কার্যকর সকল পদক্ষেপ গ্রহন করেছে। ক্যাম্পে উপজেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিন হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছেন। ক্যাম্পে অংশগ্রহনকারী সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান ছাড়াও পরবর্ত্তী ছয় মাসে প্রশিক্ষণ প্রদানের ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, এই কার্যক্রমে সফলতা পেলে সিংড়া মডেল সারাদেশে বাস্তবায়ন করা হবে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আর্নিং এন্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক আর্নিং এন্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে প্রশিক্ষণগ্রহনকারী সাড়ে নয়শ’ প্রশিক্ষণার্থীর মধ্যে চারজনের হাতে সনদ তুলে দেন। এছাড়া সিংড়ায় নির্মিতব্য শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে ছয়জন ফ্রিল্যান্সারের মাঝে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।
দিনব্যাপী ফ্রিল্যান্সিং ক্যাম্পে দেশের খ্যাতনামা ফ্রিল্যান্সারবৃন্দ সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন, তাদের সাফল্যের গল্প শোনাবেন।

February 17, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইন্টারনেটের শক্তি এবং মেধা কাজে লাগিয়ে আত্মকর্মী হয়ে গড়ে উঠবেন শিক্ষার্থীরা-পলক!

আপডেট সময় : ১০:২০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩