ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

১৬১০৫ নম্বরে কল করে পাওয়া যাবে নাগরিক সেবা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৬১০৫ নম্বরে কল করে পাওয়া যাবে নাগরিক সেবা!

এম এম মামুন:
১৬১০৫ নম্বরে কল করে পাওয়া যাবে নাগরিক সেবা! নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌছাতে ও নগরবাসীর কাঙ্খিত তথ্যসেবা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের কমাণ্ড এন্ড কন্ট্রোল ও রাসিক কল সেন্টার এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে নগর ভবনের ৬১২নং কক্ষে স্থাপিত এই আধুনিক কমাণ্ড এন্ড কন্ট্রোল ও রাসিক কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ফলক উন্মোচন ও রিমোটের মাধ্যমে গেট উন্মোচন করে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক মেয়র। কল সেন্টার উদ্বোধনের পর সেখানে বসে নিজেই নাগরিকদের সঙ্গে কথা বলেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাসিক মেয়র।

এখন থেকে রাসিক কল সেন্টারের ১৬১০৫ নম্বরে কল করে পাওয়া যাবে নাগরিক সেবা ও রাসিকের কার্যক্রমের বিভিন্ন তথ্য। জানানো যাবে যেকোন সমস্যা, অভিযোগ ও পরামর্শও। আর কমাণ্ড এন্ড কন্ট্রোল রুম থেকে রাসিকের নিজস্ব স্থাপনা সমূহের সিসি ক্যামেরা মনিটরিং করা যাবে। দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম বারের মতো এই সেবা চালু করলো রাজশাহী সিটি কর্পোরেশন।

উদ্বোধনকালে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে নাগরিকদের সরাসরি যোগাযোগের মাধ্যম কল সেন্টার চালু হলো। ১৬১০৫ নম্বরে কল করে নাগরিকেরা বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, হোল্ডিং ট্যাক্স সহ বিভিন্ন সেবা নিতে পারবেন। যেকোন তথ্য জানতে পারবেন। নাগরিকরা তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শও আমাদের দিতে পারবেন। ফলে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে। প্রথম অবস্থায় সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অধীনে দুই শিফটে ছয়জন অপারেটর এ কাজে নিয়োজিত থাকবেন। পরবর্তীতে ২৪ ঘন্টা এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
মেয়র আরো বলেন, এছাড়া কমাণ্ড এন্ড কন্ট্রোল রুম থেকে এখন রাসিকের নিজস্ব স্থাপনা সমূহের সিসি ক্যামেরা মনিটরিং করা হবে। ভবিষ্যতে পুরো নগরীকে সিসি ক্যামেরা আওতায় এনে এখান থেকে মনিটরিংয়ের পরিকল্পনাও রয়েছে।

অনষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা, রাসিকের সচিব মোঃ মসিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রোগ্রামার রেজাউনুল হুদা, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার, সহকারী প্রোগ্রামার হোসনে আরা আলো, সহকারী প্রোগ্রামার তামিম সিরাজী, সহকারী প্রোগ্রামার সিয়াম পারভেজ, এমআইএস পার্সোনাল মামুন মাহমুদ, ইজিপি সহযোগী মাসুদুর রহমানসহ বিভিন্ন শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৬১০৫ নম্বরে কল করে পাওয়া যাবে নাগরিক সেবা!

আপডেট সময় : ০২:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩