ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা সৌদি আরবে কারখানায় আগুনে নিহত শ্যামলের দাফন, তিন মেয়েকে নিয়ে দিশেহারা পরিবার নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার রবিউলের দাফন, শেষবারের মতো কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান

শাহজাদপুরে পালিত পুত্রের ঝুলন্ত লাশ মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুরে পালিত পুত্রের ঝুলন্ত লাশ মৃত্যু!

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে পালিত পুত্রের ঝুলন্ত লাশ মৃত্যু! সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের ডোলভিটে পাড়ার মোঃ ইসহাক আলীর পালিত পুত্র মোঃ সাদ্দাম হোসেন (২৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

তথ্যসূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ ফেব্রিয়ারী) ভোরে উপজেলার গাড়াদাহ ইউনিয়নের মশিপুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক ব্যাপারির বাড়ির কাঁঠাল গাছে সাদ্দামের ঝুলন্ত লাশ দেখে পাশের বাড়ির লোকজন চিৎকার করলে আব্দুর রাজ্জাকের পরিবারের সকলের ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে দেখতে পায় সাদ্দামের ঝুলন্ত লাশ।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও সিরাজগঞ্জ জেলা সিআইডি ঘটনা স্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে।

নিহত সাদ্দাম হোসেনের বাড়ি শাহজাদপুর পৌর সদরে অথছ আত্মহত্যা করেছে অনেক দূরে মশিপুরে গ্রামের আব্দুর রাজ্জাক ব্যাপাারির বাড়িতে। আব্দুর রাজ্জাক নিহত সাদ্দামের কোন আত্মীয় বা পরিচিত নন। কেন ঐ বাড়িতে আত্মহত্যা করলো এ নিয়ে জনমনে জেগেছে নানা প্রশ্ন।

এ ঘটনায় আব্দুর রাজ্জাক ব্যাপারি বলেন, আমরা এই সাদ্দাম হোসেনকে চিনিনা কখন কিভাবে আমার বাড়ির গাছে আত্মহত্যা করেছে তা আমরা কিছুই জানিনা। তিনি আরো বলেন,শুনেছি নিহত সাদ্দামের শশুর বাড়ি একই গ্রামের মশিপুর মধ্যপাড়া।

এ ব্যাপারে নিহত সাদ্দামের স্বজনরা জানায়, সাদ্দামের স্ত্রীর সাথে সাদ্দামের বনিবনা হচ্ছেনা তাই প্রায় গত এক বছর ধরে তার স্ত্রী ঢাকা গার্মেন্টসে চাকরি করে সে ঢাকাতেই থাকে আর সা্দ্দাম তার দেড় বছরের একমাত্র পুত্রকে নিয়ে শাহজাদপুর তার নিজ বাড়িতে থাকতো। কেন এ ধরনের ঘটনা ঘটলো এ ব্যাপারে তারা কিছুই বলতে পারছেনা।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্য মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহজাদপুরে পালিত পুত্রের ঝুলন্ত লাশ মৃত্যু!

আপডেট সময় : ০৩:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩