ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল গোল্ডেন জিপিএ-৫ থেকে আজিজুল হক কলেজে রাহুল, স্বপ্ন ছুঁতে নতুন যাত্রা বাগাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নেপালের বড় চমক নাটোরে ৭ বছরের শিশুর আঙুল কা/টার অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিয়ে সমন্বয় সভা রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৫ ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সিংড়ায় ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত, আহত ৪!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত, আহত ৪!

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
সিংড়ায় ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত, আহত ৪! নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে একজন ভ্যান চালক নিহত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারী) সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে প্রাণ যায় রহিম আলী (৫০) নামে ভ্যান চালকের। নিহত রহিম আলী উপজেলার কলম পুন্ডরীর গ্রামের মৃত উপেন আলীর ছেলে।

জানা যায়, সোমবার সকালে গাছ কাটার উদ্দেশ্যে ৫জন শ্রমিক সহ অটোভ্যান যোগে চৌগ্রামে রওনা হয়। সকাল ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রীজ এলাকায় অটোভ্যান পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রহিম আলী। এসময় আরও ৪জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মো. বিদ্যুত আলী নামের একজনকে রামেকে স্থানান্তর করা হয়েছে।

সিংড়া থানার ওসি মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন নিহত হয়েছে, আহত অপর ৪জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিংড়ায় ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত, আহত ৪!

আপডেট সময় : ০৮:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩