ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন করায় আটক ৬!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন করায় আটক ৬!

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন করায় আটক ৬! সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে যমুনা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সিরাজগঞ্জ সদর নৌপুলিশ ৬ জনকে আটক করেছে। এ ঘটনায় আটককৃতরা হলো ড্রেজার শ্রমিক। তবে এই অভিযানে আসল বালু দস্যুদের আটক করা যায়নি।

উক্ত অভিযানে আটককৃতরা হল: ঝালকাঠির জেলার আব্দুস সালামের ছেলে মুসা হাওলাদার (২৮), বাগের হাট জেলা সোলাইমানের ছেলে ঈমরাফিল ছাত্তার (২৫), লহ্মীপুর জেলার মোখলেসের ছেলে আব্বাস (২৪), ভোলার জেলার আবু তাহেরের ছেলে তানভীর (২৪), আব্দুল সাত্তারের ছেলে ইব্রাহিম (২৩) ও বরিশাল জেলার আবুল মাহেদের ছেলে মোঃ আবুল কাশেম(২৪)।

এলাকাবাসীর তথ্যমতে জানা যায়, উপজেলার গালা ইউনিয়নের কাশিপুর এলাকায় যমুনা নদী থেকে কিছু দিন যাবৎ অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঢল পড়ে যায় এবং এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ নৌপুলিশ যমুনায় অবৈধ বালু উত্তলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক করেছে ৬ জনকে।

এবিষয়ে সিরাজগঞ্জ নৌ পুলিশের অফিসার ইনচার্জ মোঃ দোলেয়ার হোসেন জানান, অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তলনের খবর পেয়ে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছেন এবং বালু উত্তোলনের ড্রেজারসহ সরঞ্জামাদি স্থানীয় চেয়ারম্যান আব্দুল বাতেনের জিম্মিতে রাখা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে এগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন করায় আটক ৬!

আপডেট সময় : ০২:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩