ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১ ৬০২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।বুধবার জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখা ও জেলা বিএনপির পক্ষ থেকে পৃথক ২টি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডঃ মোন সৈয়দ আলী, সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ এনতাজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ গোলাম রব্বানী, সিনিয়র আইনজীবী এ্যাডঃ মহসীন আলী, এ্যাডঃ মোঃ আবেদুর রহমানসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ও গুরুতর অসুস্থ এবং মৃত্যুপথযাত্রী উল্লেখ করে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান নেতারা।

November 24, 2021
ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৫:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১