ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক

দেশের স্মার্ট নাগরিকরা হবেন, বৈশ্বিক নাগরিক- প্রতিমন্ত্রী পলক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের স্মার্ট নাগরিকরা হবেন, বৈশ্বিক নাগরিক- প্রতিমন্ত্রী পলক!

নাটোর প্রতিনিধিঃ
দেশের স্মার্ট নাগরিকরা হবেন, বৈশ্বিক নাগরিক- প্রতিমন্ত্রী পলক! তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ গড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষার জন্য খরচ করা অর্থকে ব্যয় না বলে বিনিয়োগ বলতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে সপ্তাহব্যাপী আয়োজিত চলনবিল শিক্ষা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পলক।

তিনি বলেন, তরুণ প্রজন্মের মেধা অন্বেষণের মাধ্যমে স্মার্ট নাগরিক তৈরি করা হবে। এই লক্ষ্যে ইংরেজি, গণিত এবং কম্পিউটার কোডিং এন্ড প্রোগ্রামিংয়ের দক্ষতা প্রয়োজন। এর মাধ্যমে সারাবিশ্বের সাথে যোগাযোগ স্থাপিত হবে। দেশের স্মার্ট নাগরিকরা হবেন, বৈশ্বিক নাগরিক।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষা একজন মানুষকে দেশকে, সর্বোপরি পুরো বিশ্বকে আলোকিত করে। যদি প্রকৃত শিক্ষায় একজন মানুষকে সুশিক্ষিত ও আলোকিত করে গড়ে তুলতে পারা যায়, তার প্রভাব হবে সুদূরপ্রসারী। এর প্রভাব পুরো দেশ এবং বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। শুধু ব্রিজ কালভার্ট নয়, তার পাশাপাশি আলোকিত মানুষ গড়ে তোলাই চলনবিল শিক্ষা উৎসবের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া পৌর মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, উপজেলা আ’লীগের সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ২০ জানুয়ারি থেকে এই শিক্ষা উৎসবে ইংলিশ, গণিত, প্রোগ্রামিং, আইসিটি ক্যাম্প ছাড়াও শিক্ষার্থীদের সংবর্ধনা এবং গুণীজন সংবর্ধনা দেয়া হবে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে এই শিক্ষা উৎসবটি চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশের স্মার্ট নাগরিকরা হবেন, বৈশ্বিক নাগরিক- প্রতিমন্ত্রী পলক!

আপডেট সময় : ১২:১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩