নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু!
- আপডেট সময় : ১০:২১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ৩১৬ বার পড়া হয়েছে

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী সহ ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। নিহতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার খোর্দকাচুটিয়া এলাকার আব্দুল্লাহর স্ত্রী পারুল বেগম (৪৫) ও শহরের হরিশপুর এলাকার মোটর শ্রমিক হানিফ আলী (৩০)।
ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল লতিফ মোহাম্মদ মাসুদ জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে নাটোর শহরের হরিশপুর পুলিশ লাইন্সের সামনে রাস্তা পারাপারের সময় মাক্রোবাসের চাপায় হানিফ আলী নামে এক শ্রমিক নিহত হয়। একই সময় সদর উপজেলার আহমেদপুর চক তেবাড়িয়া এলাকায় ট্যাংকলড়ির ধাক্কায় পারুল বেগম নামে অপর এক নারী নিহত হয়। এসময় আহত হয় ভ্যান চালক সহ ৪ জন। এর মধ্যে আশংকাজনক অবস্থায় ভ্যান চালক সহ ওই ২ জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীরা জানান, পারুল বেগমসহ তার পরিবারের লোকজন নাতিকে দেখার জন্য অটোভ্যান রিক্সা করে সিংড়ার হাতিয়নদহ গ্রামে ছেলে ইব্রাহিমের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে আহমেদপুর চক তেবাড়িয়া এলাকায় তেলবাহি ট্যাংকলড়ি পিছন থেকে ওই অটো ভ্যানকে চাপাদিলে পারুল বেগম ঘটনাস্থলেই মারা যায়। এতে ভ্যান চালক হান্নান সহ অপর ৩ যাত্রি আহত হয়। স্থানীয়দের অভিযোগ ট্যাংকলরিটি বেপরোয়া গতিতে যাচ্ছিল।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্যাঙ্কলরী আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে ট্যাঙ্কলরীর চালক পলাতক রয়েছে। এই দুটি দুর্ঘটার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




















