ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ শ্রীবরদীর শি’শু ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

নাটোরে তিন দিনব্যপী আঞ্চলিক ইজতেমা শুারু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ৩১৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে তিন দিনব্যপী আঞ্চলিক ইজতেমা শুারু!

নাটোর প্রতিনিধিঃ

নাটোরে শুরু হয়েছে তাবলিক জামাতের তিন দিনের আঞ্চলিক ইজতেমা। ৫, ৬ ও ৭ জানুয়ারি তিন দিনব্যাপী ইজতেমায় নাটোর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার থেকে আসতে শুরু করেছে মুসল্লিরা।
বৃহস্পতিবার ফজর নামাজের পর শহরের মারকাজ জামে মসজিদ সংলগ্ন তেবাড়িয়া বিলে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

শৈত প্রবাহ ও তীব্র শীতকে উপেক্ষা করে বুধবার রাত থেকে নাটোর জেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলবেধে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন।
আয়োজকরা জানিয়েছেন এবারের এই আঞ্চলিক ইজতেমায় মক্কা, মদিনা, সুদান, মরক্কো, ইন্দোনেশিয়া ও ভারত থেকে প্রায় ৬০ জন মেহমান এসেছেন।ইজতেমায় ৮টি খিত্তায় প্রায় ৫০ হাজার মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন।

১ নম্বর খিত্তায় সিংড়া, ২ নম্বর গুরুদাসপুর, ৩ নম্বর লালপুর, ৪ নম্বর বড়াইগ্রাম, ৫ নম্বর বনপাড়া, ৬ নম্বর নলডাঙ্গা, ৭ নম্বর সদর ইউনিয়ন এবং ৮ নম্বর সদর পৌরসভা রয়েছে। আঞ্চলিক এ ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া নাটোর সিভিল সার্জন অফিস থেকে বসানো হয়েছে মেডিকেল সেন্টার, অগ্নিনির্বাপকের জন্য রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ইজতেমা সফলভাবে করতে মাঠে দুইশ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

ইজতেমার আয়োজক কমিটির সদস্য কাওছার আলী জানান, নাটোরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। অজু ও পায়খানাসহ পানির পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা সফল করতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন। ইজতেমায় দেশ-বিদেশের তাবলিগের মুরব্বিরাসহ আলেমগণ গুরুত্বপূর্ণ দ্বীন ও ঈমানি বয়ান পেশ করবেন। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী নাটোরে আঞ্চলিক ইজতেমা শেষ হবে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, এই আঞ্চলিক ইজতেমাকে ঘিরে নিরাপত্তার জন্য আইন-শৃংখলার সদস্যরা মাঠে নিয়োজিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরে তিন দিনব্যপী আঞ্চলিক ইজতেমা শুারু!

আপডেট সময় : ০৩:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩