ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সমন্বয় সভা বিশ্ব ফুসফুস দিবস: তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ পুঠিয়ায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ মোহনপুরে মাদকাসক্ত ছেলের হা’সুয়ার কো/পে মা নিহত, বাবা গুরুতর আহত কাহালুতে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় বেকারিকে জরিমানা শেরপুরে পাখি শিকার বন্ধে অভিযান, শিকারির ৭ দিনের কারাদণ্ড মোহনপুরে বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫৬০ তালবীজ ও চারা রোপণ

গোপালপুরে ট্রেনে কেটে নারীসহ নিহত-৩!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ২২৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালপুরে ট্রেনে কেটে নারীসহ নিহত-৩!

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
গোপালপুরে ট্রেনে কেটে নারীসহ নিহত-৩! নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেল ক্রসিং এলাকায় ট্রেনে কেটে নারীসহ তিনজন নিহত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আজিমনগর রেল স্টেশন সংলগ্ন গোপালপুর রেল ক্রসিং হয়ে ডবল লাইনের একটি লাইনের ভিতর দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় রাজশাহী থেকে টঙ্গিপাড়াগামী ধুসমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। অপর লাইন দিয়ে মালবাহি ট্রেন যাচ্ছিল। প্রায় একই সময়ে ধুমকেতু ট্রেনটি পার হয়।

নিহতরা হলেন, উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিমের ছেলে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মনতাজ উদ্দিন (৫৫), নারায়নপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে ফার্নিচার ব্যবসায়ী জমির উদ্দিন (৫৩) ও নারায়নপুর গ্রামের মেহেদী হাসান মনজুর রহমানের স্ত্রী ও ব্যাংক এশিয়া এজেন্টের গোপালপুর শাখার সার্ভিস অফিসার সাবিনুর খাতুন সাথী (৩৫)।

প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, শনিবার দুপর ১২ টার দিকে ডবল (দুই) লইনের একটি দিয়ে একটি মালবাহি যাচ্ছিল। এসময় নিহতরা গোপালপুর রেল ক্রসিং এলাকা হয়ে অপর লাইনের মধ্যে দিয়ে হেঁটে লাইনের পশ্চিম ধারের গ্রাম নারায়নপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় ওই লাইন দিয়ে আসা রাজশাহী থেকে টঙ্গিপাড়াগামী আন্তনগর ধুসমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান ট্রেনে কেটে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশকে অবগত করা হয়েছে। খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলের উদ্দেশ্রে রওনা হয়েছেন।

লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইছাহাক আলী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, জনগুরুত্বপুর্ন এই গোপালপুর (আজিমনগর) স্টেশনে কোন স্টেশন মাষ্টার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সহ গোপালপুরে চিনিকল সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। অথচ রেল বিভাগ জনবল সংকটের নামে গোপালপুর স্টেশন থেকে স্টেশন মাষ্টার সহ সকল জনবল প্রত্যাহার করে নিয়েছে। জনবল না থাকায় স্টেশন সংলগ্ন রেল ক্রসিং এ প্রায় সব সময়ই গেইট বন্ধ থাকে। প্রয়োজনে আন্ডারপাস বা ওভার পাস করে সমস্যা সুরাহ করার দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালপুরে ট্রেনে কেটে নারীসহ নিহত-৩!

আপডেট সময় : ০১:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২