ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল গোল্ডেন জিপিএ-৫ থেকে আজিজুল হক কলেজে রাহুল, স্বপ্ন ছুঁতে নতুন যাত্রা বাগাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নেপালের বড় চমক নাটোরে ৭ বছরের শিশুর আঙুল কা/টার অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিয়ে সমন্বয় সভা রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৫ ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাজশাহীতে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ১৮৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫!

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীতে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে রাজশাহী মহানগরী ও জেলার মোহনপুর এবং চারঘাট উপজেলা পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়। আহত হয়েছেন ১৫জন।

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের হাটরা এলাকায় একটি অটোরিকশা যাত্রী নিয়ে দাঁড়িয়েছিল। এ সময় একটি বালুভর্তি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও পাঁচজন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আসাদুল ইসলাম মোহনপুর উপজেলার ক্ষিদ্রহাটরা গ্রামের তজের আলীর ছেলে। ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। নিহত আসাদুলের লাশ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আহতরা হচ্ছেন, আহতরা হচ্ছেন,ক্ষিদ্রহাটা গ্রামের নিহতের বাবা তজের আলী (৫৫), আনারুল ইসলাম (৫০), নওগাঁ জেলার মান্দা উপজেলার সিংগা গ্রামের জহির উদ্দিন (৪৫), সুয়াই গ্রামের আলিফ হোসেন (৫১), বালুকা গ্রামের ফিরোজ আলম (৩৫)।
খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মী ও মোহনপুর থানা পুলিশ যৌথভাবে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, বুধবার সকাল ৮টার দিকে চারঘাটের বাদুড়িয়া বাদলের মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ভ্যানচালক মাজদার রহমান (৫৫) ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও মোটরসাইকেল চালক সিয়াম আলীকে (১৮) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানেই মারা যান। মাজদারের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর গ্রামে। তার বাবার নাম মৃত নইমুদ্দিন। আর নিহত সিয়াম রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার বুলবুল আলীর ছেলে। অপরদিকে সকাল ৮টার দিকে একটি মাইক্রোবাস মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের দেয়ালে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মাইক্রোবাসের আটজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল হাসান মাহমুদ জানান, পাবনার আমিনপুর থেকে ৮ জন ব্যক্তি ভারতীয় ভিসার আবেদন জমা দিতে রাজশাহী এসেছিলেন। মাইক্রোবাস উল্টে তারা আহত হলে স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্য ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫!

আপডেট সময় : ১২:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২