ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নলডাঙ্গায় ড্রামের মধ্যে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ ১৯৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় ড্রামের মধ্যে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ!

ফজলে রাব্বি নিজস্ব প্রতিনিধিঃ
নলডাঙ্গায় ড্রামের মধ্যে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ! নাটোরের নলডাঙ্গায় ড্রামের মধ্যে অজ্ঞাত পরিচয়ে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেনভাগ মফাপাড়া এলাকায় সড়কের পাশে ফেলা যাওয়া ড্রামের মধ্যে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের সেনভাগ মফাপাড়া এলাকায় সেনভাগ-তেলকপি সড়কের ব্রীজের কাছে সড়কের পশ্চিম পাশে ফেলা যাওয়া একটি তালাবদ্ধ টিনের ড্রামের মধ্যে বস্তাবন্দি এক ব্যাক্তির লাশ দেখে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে রাজশাহী বিভাগীয় সিআইডি ফরেনসিক বিভাগে জানায়। পরে দুপুর দেড়টার দিকে রাজশাহী বিভাগীয় ফরেনসিক ল্যাবের সদস্যরা ড্রাম খুলে রক্তাক্ত অবস্থায় লাশ বের করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কামাল বলেন, উদ্ধারকৃত মরদেহের পড়নে শুধু নীল রংয়ের লঙ্গি ছিল। দুপুর ২ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লাশ শনাক্ত করতে পারেনি।

নাটোর ক্রাইম ব্র্যাঞ্চ এর অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, রাজশাহী বিভাগীয় ফরেনসিক ল্যাবের সদস্যদের মাধ্যমে লাশ শনাক্তের চেষ্টা করা হচ্ছে। অজ্ঞাত মৃত ব্যাক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে অন্য কোথাও খুন করে ড্রামের মধ্যে করে এনে এই এলাকায় ফেলে গেছে।
তিনি আরও বলেন, এই অপরাধের সাথে যারা জড়িত তদন্ত করে তাদের খুঁজে বের করে আইনের আওয়াতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় ড্রামের মধ্যে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ!

আপডেট সময় : ১১:০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২