ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২৭ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিবারের গুরুতর অভিযোগ সংবাদ প্রকাশের পরই শুরু ভাঙা কালভার্টের সংস্কার, স্বস্তি ফিরছে বাগাতিপাড়ার ১০ গ্রামের মানুষের জীবনে স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা সফরের মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, এলাকায় চাঞ্চল্য সংবাদ প্রকাশের পর ইউএনওর সহায়তা পেলেন সাপাহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল সহযোগী গোদাগাড়ীতে পদ্মার পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার বাগাতিপাড়ার শেষ কারিগর বিশ্বরূপ, তাঁর হাতেই টিকে আছে শতবর্ষী কাঠের চাকার ঐতিহ্য পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব

এমপি’র বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় মহিলা নেত্রীকে মারপিটের অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ ৩৫৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপি’র বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় মহিলা নেত্রীকে মারপিটের অভিযোগ!

রাজশাহী ব্যুরো:
এমপি’র বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় মহিলা নেত্রীকে মারপিটের অভিযোগ! রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আয়েন উদ্দীনের দখলদারি ও জলসাঘরের সমালোচনা করে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় মোহনপুর উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শেখ হাবিবাকে দুই দফা নির্মমভাবে পেটানো হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে তাকে মোহনপুর উপজেলা চত্বরে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দীনের সাবেক পিএস একরামুল হক বিজয়ের নেতৃত্বে প্রথমে তাকে পেটানো হয়। ওই সময় উপজেলা পরিষদের হলরুমে চলছিল মাসিক মিটিং। ওই মিটিংগে স্থানীয় সংসদ সদস্য, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র উপস্থিত ছিলেন। প্রথম দফা পেটানোর পর হাবিবা উপজেলা পরিষদের হলরুমের সামনে বিচারের দাবিতে অনশনে বসেন।

তিনি ভেবেছিলেন, মিটিং থেকে বের হয়ে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসন তার কথা শুনে সঠিক পদক্ষেপ নিবেন। কিন্তু মিটিং শেষে ঘটনা ঘটলো উল্টো। তার কথা শুনা-তো-দূরের কথা শেখ হাবিবাকে আবারও তিনজন দলীয় মহিলা দিয়ে পেটাতে পেটাতে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। পরে পুলিশ মোহনপুর উপজেলার আওয়ামীলীগের কার্যালয় থেকে নাটকীয় ভাবে তাকে উদ্ধার করেন।

হাবিবা জানান, তিনি দুপুরে উপজেলা চত্বরে এলে বিনা কারণে এমপি আয়েন উদ্দীন ও তার দুলাভাই উপজেলা চেয়ারম্যান আব্দুস সালামের উপস্থিতিতে বিজয় তাকে পেটাতে থাকেন। তিনি সেখানে অনশনে বসলে বিকেলে আবারও তাকে মারতে মারতে টেনে-হিঁচড়ে দলের উপজেলা কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। পরে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, এর আগে তাকে মামলা দিয়ে গ্রেপ্তারসহ বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে বলে সংসদ সদস্য’র বিরুদ্ধে করেন।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য সুরঞ্জিত সরকার বলেন, আয়েন উদ্দীনের দখল নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় এর আগে হাবিবার বিরুদ্ধে মিথ্যা মামলা করান এমপির সাবেক পিএস বিজয়। সে মামলায় তাকে পুলিশ দিয়ে আটকে নির্যাতন করা হয়। তাকে দুই দফা কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরে এমপির উপস্থিতিতেই তাকে মারধর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে একরামুল হক বিজয় বলেন, ‘হাবিবাকে আমি কি মাইরবো, আমাকেই কামড় দিয়ে খামছে আহত করেছে।’
মোহনপুর থানার ওসি সেলিম বাদশা বলেন, এ বিষয়ে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত মার্চে জাতীয় দৈনিকে ‘এমপি হয়েই হঠাৎ ধনী আয়েন উদ্দীন’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ পায়। সেই সংবাদে হাবিবা এমপি আয়েন উদ্দীনের দখল ও জলসাঘর নিয়ে কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। হাবিবার অভিযোগ, এরপর থেকেই এমপি আয়েন উদ্দীনের লোকজন তার ওপর প্রতিহিংসাপরায়ণ হয়ে বার বার তার ওপর হামলা চলাচ্ছেন।
সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, এ বিষয়ে তিনি কোন কিছু জানেন না। ওই উপজেলা পরিষদের হলরুমে মাসিক মিটিং ছিল। আমি মিটিং শেষে চলে এসেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমপি’র বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় মহিলা নেত্রীকে মারপিটের অভিযোগ!

আপডেট সময় : ১২:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২