রায়গঞ্জে বেকারি পণ্য সহ সকল ধরনের নিত্যপণ্যের দাম বাড়ছে হু হু করে
- আপডেট সময় : ০১:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ২০৫ বার পড়া হয়েছে

রায়গঞ্জে বেকারি পণ্য সহ সকল ধরনের নিত্যপণ্যের দাম বাড়ছে হু হু করে
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
রায়গঞ্জে বেকারি পণ্য সহ সকল ধরনের নিত্যপণ্যের দাম বাড়ছে হু হু করে। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজার সহ গ্রাম-গঞ্জেও হু হু করে বাড়ছে বেকারি পণ্য সহ মানুষের নিত্যপ্রয়োজনীয় সকল ধরনের পণ্যের দাম। ফলে ছেলে-মেয়ের আবদারসহ সংসার চালাতে গিয়ে পরতে হচ্ছে চরম বিপাকে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায়, চলমান তেল ও আটা-ময়দার দাম বৃদ্ধির ফলে হু হু করে বাড়ছে মানুষের সকল ধরনের খাদ্যের দাম। ৫ টাকার পুড়ি ১০ টাকা, ২৫ টাকার মুগলাই ৫০ টাকা, ১০ টাকার পরোটা ১৫ টাকা থেকে ২০ টাকা, ছোটদের সিঙ্গাড়া ৩ টাকা থেকে ৫ টাকা, কলিজা ১ টাকা থেকে ২ টাকা, পাউয়ারুটি ৫ টাকা থেকে ১০ টাকা।বেড়েছে মিস্টির দাম সহ সকল ধরনের খাদ্য পণ্যের দাম। বেড়েছে মাছ ও মাংসের দামও। এদিকে উপজেলার হাটপাঙ্গাসী বাজারে আসা কয়েকজন দিনমজুর জানান, আমরা মহাজনদের কাজের ফাকে ৫ টাকা দিয়ে একটা পাউয়ারুটি খেয়ে এক কাপ চা খেয়ে নিতাম। এখন সেই পাউয়ারুটি ১০ টাকা দিয়ে কিনতে হলো। এখন আর ইচ্ছে থাকা সত্বেও আর সাদ্ধ হবে না। এখন আর আমাদের কাজের ফাকে আর কিছু খেতেও হবে না। কস্টের জীবনটা কস্ট করেই কাটাতে হবে। আটা-ময়দা ও তেলের দাম বৃদ্ধির ফলে বাজারে হু হু করে বাড়ছে মানুষের নিত্যপণ্যো খাদ্যের দাম। এমনটি মনে করছেন উপজেলার সচেতন নাগরিক। বাজার পরিস্হিতি এই মুহর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে সামনে ভয়াবহ পরিস্হিতি সৃস্টি হতে পারে বলে মনে করছেন উপজেলার অধিকাংশ জনসাধারণ। এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোড় দাবী জানিয়েছেন উপজেলার সচেতন নাগরিক।




















