ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

রায়গঞ্জের আবুল কাসেমের সংসার চলে পা ভ্যান চালিয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২ ২৪৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়গঞ্জের আবুল কাসেমের সংসার চলে পা ভ্যান চালিয়ে

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
রায়গঞ্জের আবুল কাসেমের সংসার চলে পা ভ্যান চালিয়ে। সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের নিজামগাতী গ্রামের মোঃ আবুল কাসেম প্যাডেল ভ্যানে গাছ বোঝাই দিয়ে পিঠে রশি বেধে অন্যের গাছ কেটে ভেঙ্গে বাড়ি বাড়ি পৌছে দিয়ে যে টাকা পান তা দিয়েই কোনো মতে চলছে তার সংসার। যে সময়ে অবসর সময় কাটানোর কথা। ব্যাটারি বিহীন এ ভ্যানে গাছের বড় বড় গুল নিয়ে চলতে কষ্ট হলেও জীবিকার তাগিদে ছুটতে হচ্ছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। উপজেলার হাটপাঙ্গাসী এলাকার আশপাশের ছ’মিলে ভাঙ্গাতে দেখা যায় দরিদ্র আবুল কাসেমকে।

জানা যায়, তিনি দীর্ঘ ৩৮ বছর ধরে পায়ে প্যাডেল আর বাড়ি বাড়ি গিয়ে গাছ ভেঙ্গে দিয়ে জীবিকা নির্বাহ করে চলেছেন। বর্তমানে তার একটি ভাঙ্গাচুড়া ভ্যান রয়েছে। তবে সেটি কোনো ব্যাটারিচালিত নয়। তবুও জীবিকার তাগিদে পায়ে প্যাডেল মেরে যাত্রী বহন ও গাছের গুল বহনে অনবরত চালিয়ে আসছেন। মাথার ঘাম পায়ে ফেলে এ উপার্জনের টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেটিও বিয়ে করে আলাদা হয়েছে। জায়গা জমি বলতে তেমন কিছু নেই। আছে শুধু বসবাসের জন্য একটু বসতভিটা। বয়সের ভারে এখন তার অবসরে থাকার কথা। সকাল হলেই প্যাডেল ভ্যান নিয়ে বের হতে হয় তাকে। ঝড়-বৃস্টি আর শীত উপেক্ষা করে রোজগারের আশায় ভ্যান নিয়ে ছুটে চলেন কাঁঠুরিয়া মোঃ আবুল কাসেম সেখ। এদিকে উজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি সদস্য মোঃ মামুন সেখ বলেন, বিভিন্ন রাস্তা-ঘাটে কাসেম চাচার সঙ্গে দেখা হয়। জীবিকার সন্ধানে বার্ধক্য বয়সেও তাকে প্যাডেল ভ্যান চালাতে হচ্ছে। ভ্যানটি ব্যাটারিচালিত হলে ভাল হতো। ভ্যানচালক মোঃ কাসেম আলী সেখ জানান, এই বয়সে প্যাডেল ভ্যান চালাতে খুবই কস্ট হচ্ছে। কোনো উপায় না পেয়ে সীমিত আয়-রোজগারে খুব কস্টে সংসার চালাচ্ছেন অতি দরিদ্র কাঁঠুরিয়া প্যাডেল ভ্যান চালক মোঃ আবুল কাসেম সেখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়গঞ্জের আবুল কাসেমের সংসার চলে পা ভ্যান চালিয়ে

আপডেট সময় : ০৬:২৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২