ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খাদে তিন যানবাহন, নিহত ২ ও গরু নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে মিলল ৬টি ককটেল, বোমা নিষ্ক্রিয়করণ দলের অভিযান কোচিংয়ে পরীক্ষায় পাস করা যায়, নৈতিক শিক্ষা অর্জনে নিয়মিত ক্লাস জরুরি- প্রতিমন্ত্রী ফরহাদ নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত, ৩০ হাজার টাকা জরিমানা

পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৯:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Khairuddin has returned to his home country, Nepal, after five years

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন

দীর্ঘ পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন আনসারী (২৯)। পথ ভুলে বাংলাদেশে প্রবেশের পর কুষ্টিয়ার এক ব্যক্তির তত্ত্বাবধানে ছিলেন তিনি। এ সময় পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন খায়রুদ্দীন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও পরিচয়সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ার পর কূটনৈতিক উদ্যোগে পরিচয় শনাক্ত হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। খায়রুদ্দীন নেপালের প্রদেশ-২-এর বারা জেলার পারছোনি গ্রামের বাদল আনসারীর ছেলে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানান, খায়রুদ্দীন মানসিক ভারসাম্যহীন। প্রায় পাঁচ বছর আগে তিনি কোন সীমান্তপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তা বলতে পারেননি।

তিনি জানান, পাঁচ বছর আগে কুষ্টিয়ার এক ব্যক্তি তাকে পেয়ে নিজের তত্ত্বাবধানে রাখেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খায়রুদ্দীনের ছবি ও বাংলাদেশে তার অবস্থানের তথ্য প্রচার করা হলে তার পরিচয় শনাক্ত হয়।

এরপর বাংলাদেশ ও নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের দূতাবাসের উদ্যোগে প্রয়োজনীয় নথিপত্র ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দেশে ফেরার জন্য তাকে ট্রাভেল পাস দেওয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে তাকে নেপালে ফেরত পাঠানো হয়।

প্রত্যাবাসনের সময় নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি সূরাজ আমগাইন, বাংলাবান্ধা বিওপির বিজিবি সদস্য, ভারতের ফুলবাড়ী বিওপির বিএসএফ সদস্য এবং বাংলাবান্ধা ও ফুলবাড়ী ইমিগ্রেশন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুই দেশের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বাংলাবান্ধা-ফুলবাড়ী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে খায়রুদ্দীনকে নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। তবে নেপাল দূতাবাসের কর্মকর্তারা তাকে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানানো হয়।

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা দিয়ে ওই নেপালি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিজিবি সদস্যরা সহযোগিতা করেছেন।

November 22, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন

আপডেট সময় : ০৯:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬