ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোচিংয়ে পরীক্ষায় পাস করা যায়, নৈতিক শিক্ষা অর্জনে নিয়মিত ক্লাস জরুরি- প্রতিমন্ত্রী ফরহাদ নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত, ৩০ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি ক্যানেলের পানি বন্ধ, ফসল নষ্টের শঙ্কায় কৃষকরা ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি লালপুরে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ার সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ গোদাগাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ নারী ও যুবক গ্রেপ্তার বাগাতিপাড়ায় বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস পালিত লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার জনগণ যা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে- আইজিপি আলী হোসেন ফকির

বাগাতিপাড়ায় বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস পালিত

বাউয়েট প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

Armed Forces Day observed at BAUET

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস পালিত

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে নানা কর্মসূচির মধ্য দিয়ে ।সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ পালিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.)।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্ট, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ানসহ অন্যান্য কর্মকর্তা।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বিশেষ বাণী প্রচার করা হয়। এছাড়া দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি ও একাত্মতা কামনায় বাউয়েট কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ফ্যাকাল্টি ও অফিসার্স মেসে উন্নত মানের খাবারের আয়োজন করা হয়।

এদিকে, ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার (অ্যাডমিন), শিক্ষক ও কর্মকর্তারা আমন্ত্রিত অতিথি হিসেবে বগুড়া সেনানিবাসের অনুষ্ঠানে অংশ নেন।

November 21, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস পালিত

আপডেট সময় : ০৫:২৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬