
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে নানা কর্মসূচির মধ্য দিয়ে ।সশস্ত্র বাহিনী দিবস-২০২৬' পালিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.)।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্ট, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ানসহ অন্যান্য কর্মকর্তা।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বিশেষ বাণী প্রচার করা হয়। এছাড়া দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি ও একাত্মতা কামনায় বাউয়েট কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ফ্যাকাল্টি ও অফিসার্স মেসে উন্নত মানের খাবারের আয়োজন করা হয়।
এদিকে, 'সশস্ত্র বাহিনী দিবস-২০২৬' উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার (অ্যাডমিন), শিক্ষক ও কর্মকর্তারা আমন্ত্রিত অতিথি হিসেবে বগুড়া সেনানিবাসের অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.