ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোচিংয়ে পরীক্ষায় পাস করা যায়, নৈতিক শিক্ষা অর্জনে নিয়মিত ক্লাস জরুরি- প্রতিমন্ত্রী ফরহাদ নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত, ৩০ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি ক্যানেলের পানি বন্ধ, ফসল নষ্টের শঙ্কায় কৃষকরা ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি লালপুরে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ার সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ গোদাগাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ নারী ও যুবক গ্রেপ্তার বাগাতিপাড়ায় বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস পালিত লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার জনগণ যা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে- আইজিপি আলী হোসেন ফকির

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ নারী ও যুবক গ্রেপ্তার

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Woman and young man arrested in Godagari with a foreign-made pistol and ammunition

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ নারী ও যুবক গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ এক নারী ও এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল গ্রামে আনোয়ার হোসেন বাবুর বাড়ির দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে শাহীন আলী এবং জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে পিংকি খাতুন। এ ঘটনায় শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের ভিকুর ছেলে শাহীন (৫৬) নামের আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলার পুলিশ সুপার মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন হিসেবে শাহীন আলীকে তল্লাশি করা হয়। এ সময় তার কোমর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি (মেড ইন ইউএসএ) দুটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শাহীন আলীর বিরুদ্ধে এর আগে শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। এ ছাড়া পলাতক আসামি শাহীনের বিরুদ্ধে ঢাকার সূত্রাপুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

November 21, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ নারী ও যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬