ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে চালবোঝাই ট্রাক খাদে পড়ে হেলপার নিহত, চালক গুরুতর আহত বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ লালপুরে ১৫ পিস ইয়াবাসহ রাহান গ্রেপ্তার লালপুরে পুকুরে ডুবে ২০ মাসের শিশুর মৃত্যু নলডাঙ্গায় ভুয়া ঠিকানায় বীজ প্যাকেটজাত, সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে পাঁচ দফা দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি দেবীগঞ্জে পুলিশি অভিযানে বাধা ও হামলার অভিযোগ, যুবলীগ নেতা মাসুদ রানার বিরুদ্ধে মামলা বোদায় নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মহাসড়ক অবরোধ পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে কিশোর শ্রমিকের মৃত্যু দুপুরেও কাটেনি কুয়াশার চাদর, শীতের আমেজে ঢাকা পঞ্চগড়

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে

Three petrol bombs thrown in Bagatipara

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক শফিউল হাসান ও নৈশপ্রহরী নাছির উদ্দীন জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের প্রধান ফটকের সামনে এসে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বিকট শব্দ শুনে তারা বাইরে এসে আগুন দেখতে পান এবং দ্রুত তা নিভিয়ে ফেলেন।

তারা জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বাগাতিপাড়া থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পেপসির বোতলসদৃশ কাচের বোতল ও প্লাস্টিকের বোতলে আগুন ধরিয়ে নিক্ষেপ করে। দায়িত্বে থাকা নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে দুটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে।

ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

November 17, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট সময় : ১২:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬