সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
অপরাধ, আইন-শৃঙ্খলা, আপডেট নিউজ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), ময়মনসিংহ বিভাগ, শেরপুর, সারাদেশ
ঝিনাইগাতী সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৫:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার ছোট হালচাটি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৮ হাজার ৮০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকশী বিজিবি ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

October 27, 2026
ঝিনাইগাতী সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com




















