ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি;
  • আপডেট সময় : ১২:১৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

Baneshor nerws pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি;
রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন সারদা সড়কে ‘হরিচাঁদ মিঠাই ভান্ডার’-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

উদ্বোধনকে ঘিরে সকাল থেকেই বানেশ্বরের সারদা সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে অতিথিরা প্রতিষ্ঠানটির বিভিন্ন মিষ্টান্ন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২১ সালে পুঠিয়ার নওয়াপাড়া এলাকায় ছোট পরিসরে ‘হরিচাঁদ মিঠাই ভান্ডার’-এর যাত্রা শুরু করেন পরিচালক পলাশ কুমার সূর্য। ক্রেতাদের সাড়া ও ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির পরিধি ধীরে ধীরে বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় বানেশ্বরে চালু হলো প্রতিষ্ঠানটির পঞ্চম শাখা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা খলিলুর রহমান সরকার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বণিক সমিতির সাবেক সভাপতি আজিজুল বারি মুক্তা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকার, বানেশ্বর হাটের ইজারাদার রাসেল সরকার, বণিক সমিতির সভাপতি মতিউর রহমান, পুঠিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রতিষ্ঠানের পরিচালক পলাশ কুমার সূর্য বলেন, ২০২১ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিলাম। ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমরা পঞ্চম শাখা চালু করতে পেরেছি। ভবিষ্যতেও মান ও গুণগত মান বজায় রেখে ক্রেতাদের সেবা দিতে চাই।

নতুন শাখায় বিভিন্ন ধরনের মিষ্টি, দইসহ নানা মিষ্টান্ন পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বানেশ্বরের স্থানীয় ক্রেতাদের পাশাপাশি এ সড়ক দিয়ে চলাচলকারী মানুষ এবং আশপাশের এলাকার ক্রেতাদের চাহিদা পূরণে শাখাটি ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

September 22, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন

আপডেট সময় : ১২:১৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬