
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি;
রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন সারদা সড়কে 'হরিচাঁদ মিঠাই ভান্ডার'-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
উদ্বোধনকে ঘিরে সকাল থেকেই বানেশ্বরের সারদা সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে অতিথিরা প্রতিষ্ঠানটির বিভিন্ন মিষ্টান্ন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২১ সালে পুঠিয়ার নওয়াপাড়া এলাকায় ছোট পরিসরে 'হরিচাঁদ মিঠাই ভান্ডার'-এর যাত্রা শুরু করেন পরিচালক পলাশ কুমার সূর্য। ক্রেতাদের সাড়া ও ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির পরিধি ধীরে ধীরে বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় বানেশ্বরে চালু হলো প্রতিষ্ঠানটির পঞ্চম শাখা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা খলিলুর রহমান সরকার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বণিক সমিতির সাবেক সভাপতি আজিজুল বারি মুক্তা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকার, বানেশ্বর হাটের ইজারাদার রাসেল সরকার, বণিক সমিতির সভাপতি মতিউর রহমান, পুঠিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিষ্ঠানের পরিচালক পলাশ কুমার সূর্য বলেন, ২০২১ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিলাম। ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমরা পঞ্চম শাখা চালু করতে পেরেছি। ভবিষ্যতেও মান ও গুণগত মান বজায় রেখে ক্রেতাদের সেবা দিতে চাই।
নতুন শাখায় বিভিন্ন ধরনের মিষ্টি, দইসহ নানা মিষ্টান্ন পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বানেশ্বরের স্থানীয় ক্রেতাদের পাশাপাশি এ সড়ক দিয়ে চলাচলকারী মানুষ এবং আশপাশের এলাকার ক্রেতাদের চাহিদা পূরণে শাখাটি ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.