ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে

Panchagarh political news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছে জেলা মহিলা দল। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে দিনটি উদযাপন করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে জেলা মহিলা দলের উদ্যোগে র‍্যালিটি বের হয়। এতে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিভিন্ন স্লোগানে মুখরিত র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৮ পাউন্ডের কেক কেটে দিবসটি উদযাপন করেন নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি। জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দবানু মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেলিনা করিম, সহসভাপতি জেবুন নাহার, শাহারা নাছরিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আদম সুফি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দবানু মুক্তি বলেন, ৪৮ বছরের পথচলায় জাতীয়তাবাদী মহিলা দল দেশের মানুষের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পঞ্চগড়েও মহিলা দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে পঞ্চগড় সদরসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

September 9, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক

আপডেট সময় : ০৮:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬