
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছে জেলা মহিলা দল। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে দিনটি উদযাপন করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে জেলা মহিলা দলের উদ্যোগে র্যালিটি বের হয়। এতে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিভিন্ন স্লোগানে মুখরিত র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৮ পাউন্ডের কেক কেটে দিবসটি উদযাপন করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি। জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দবানু মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেলিনা করিম, সহসভাপতি জেবুন নাহার, শাহারা নাছরিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আদম সুফি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দবানু মুক্তি বলেন, ৪৮ বছরের পথচলায় জাতীয়তাবাদী মহিলা দল দেশের মানুষের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পঞ্চগড়েও মহিলা দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে পঞ্চগড় সদরসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.