সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে
এম এম মামুনঃ
- আপডেট সময় : ০৫:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে
এম এম মামুনঃ
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর ভদ্রা মোড় এলাকায় সংক্ষিপ্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাজশাহী মহানগর যুবলীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীদের কয়েকজনের মুখে মাস্ক দেখা যায়।
মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি বলেন, মিছিল হয়েছে। এটা নিয়ে মামলা হচ্ছে। মামলা হলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

September 7, 2026
রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com





















