
এম এম মামুনঃ
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর ভদ্রা মোড় এলাকায় সংক্ষিপ্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাজশাহী মহানগর যুবলীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীদের কয়েকজনের মুখে মাস্ক দেখা যায়।
মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি বলেন, মিছিল হয়েছে। এটা নিয়ে মামলা হচ্ছে। মামলা হলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.