ঢাকা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খাদে তিন যানবাহন, নিহত ২ ও গরু নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে মিলল ৬টি ককটেল, বোমা নিষ্ক্রিয়করণ দলের অভিযান

লালপুরে ওয়ার্কশপ ও লেদ মেশিনের শব্দদূষণে অতিষ্ঠ ব্যবসায়ীরা, ইউএনওর কাছে অভিযোগ

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে

Lalpur News Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ওয়ার্কশপ ও লেদ মেশিনের শব্দদূষণে অতিষ্ঠ ব্যবসায়ীরা, ইউএনওর কাছে অভিযোগ

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে আব্দুলপুর বাজারে একটি ওয়ার্কশপ ও লেদ মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বাজারের কয়েকজন ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুলপুর বাজারের বিভিন্ন দোকান, বিশেষ করে একটি ওষুধের দোকানের সংলগ্ন স্থানে মো. ইমরান হোসেন (৩৬) একটি ওয়ার্কশপ ও লেদ মেশিন পরিচালনা করছেন। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেশিন চালানোর ফলে সৃষ্ট তীব্র শব্দে আশপাশের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, ওয়ার্কশপ স্থাপনের সময় আপত্তি জানালে মেশিন এমনভাবে পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছিল, যাতে পাশের দোকানগুলোর কোনো সমস্যা না হয়। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি। বর্তমানে অতিরিক্ত শব্দের কারণে ব্যবসা পরিচালনায় বিঘ্ন ঘটছে। পাশাপাশি শব্দ ও পরিবেশদূষণের কারণে জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়েছে বলে আবেদনকারীরা দাবি করেছেন।

আবেদনকারী ব্যবসায়ীরা জানান, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়।

এ বিষয়ে আব্দুলপুর বাজার কমিটির সভাপতি মাসুদ রানা বলেন, “ইমরানকে বাজার কমিটির পক্ষ থেকে কয়েকবার ওয়ার্কশপের কাজ দোকানঘরের পেছনের দিকে করার জন্য বলা হয়েছে। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। তাই বিষয়টি আইনের মাধ্যমে সমাধানের জন্য অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

অভিযুক্ত মো. ইমরান হোসেনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, “অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

July 29, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ওয়ার্কশপ ও লেদ মেশিনের শব্দদূষণে অতিষ্ঠ ব্যবসায়ীরা, ইউএনওর কাছে অভিযোগ

আপডেট সময় : ০২:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬