ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

Jessore crime news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বিজিবির অভিযানে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, জব্দ মোটরসাইকেল

যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (২৬ জুন) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক সাহাব উদ্দিন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আরোহীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) পরীক্ষার মাধ্যমে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতের পুটখালী সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দায়ের করে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০৭:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬