ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৫ বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে মানবেতর জীবন নাটোরে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু সচেতনতা সভা নালিতাবাড়ী সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর নজরদারিতে রুখে দেওয়া হলো অপপ্রয়াস রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১ বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ

বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক।

এ সময় উপস্থিত ছিলেন গাইনি বিভাগের সহকারী অধ্যাপক (ইন-সিটু) ডা. মাহবুবা জান্নাত, মেডিসিন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. ফয়সাল ইবনে ফিরোজ, মেডিকেল অফিসার ডা. ত্বকী তাজওয়ার মুইদ, ডা. নুসরাত জাহান, ডেন্টাল সার্জন ডা. মিজানুর রহমান, সিনিয়র স্টাফ নার্স, স্যাকমোসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র এবং যেখানে পরিষ্কার পানি জমে থাকে সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। সাধারণত আক্রান্ত হলে জ্বর ও ফ্লুর মতো উপসর্গ দেখা দেয়। তবে রোগটি জটিল আকার ধারণ করলে অতিরিক্ত রক্তক্ষরণ, রক্তচাপ হ্রাস এবং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর হয়ে যেতে পারে, যা রোগীর মৃত্যুর কারণও হতে পারে।

তিনি সবাইকে সপ্তাহে অন্তত একদিন বাড়ির চারপাশ ও ছাদ পরিষ্কার করার পাশাপাশি দিনের বেলায় মশার কামড় থেকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন।

এদিকে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি বাগাতিপাড়ার বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। মজুমদার ক্লিনিক ও দয়ারামপুর ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ারামপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশেক এস. বি. সাত্তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৭:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬