ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম

নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

নরসিংদী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকায় খেলতে গিয়ে মাথায় সিলভারের রান্নার পাতিল ঢুকিয়ে বিপাকে পড়ে অন্তিম নামে দুই বছরের এক শিশু। পরে চিকিৎসক ও স্থানীয় ওয়ার্কশপ কর্মীদের তৎপরতায় শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

রোববার (২৪ মে) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশু অন্তিম মাথায় একটি সিলভারের পাতিল ঢুকিয়ে ফেলে। পরে পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও সেটি খুলতে ব্যর্থ হন। একপর্যায়ে শ্বাসকষ্টের আশঙ্কা দেখা দিলে তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরাও পাতিলটি খুলতে ব্যর্থ হন। পরে সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলসানারা কবীরের তত্ত্বাবধানে শিশুটিকে পাশের একটি স্টিলের আলমারি তৈরির ওয়ার্কশপে নেওয়া হয়।

ওয়ার্কশপে স্টিল কাটার বিশেষ কাঁচি ব্যবহার করে সতর্কতার সঙ্গে পাতিলটি কেটে শিশুর মাথা থেকে বের করা হয়।

ডা. ফরিদা গুলসানারা কবীর বলেন, “শিশুটি অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। আরও কিছু সময় এভাবে থাকলে শ্বাসকষ্টের কারণে প্রাণহানির ঝুঁকি ছিল।”

তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে সুস্থ অবস্থায় বাড়ি পাঠানো হয়েছে। একই সঙ্গে শিশুদের সার্বক্ষণিক নজরদারিতে রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

আপডেট সময় : ০২:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬