ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা নাটোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রশাসন আন্তরিক হলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব- চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাউয়েটে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন রাজশাহীতে ১৬ মে গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে সমাবেশ পঞ্চগড়ে সামারি ট্রায়ালে নারীসহ তিনজনের ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কা/ম/ড়ে গৃহবধূর মৃ/ত্যু রাণীশংকৈলে নি/খোঁ/জের একদিন পর ভুট্টাক্ষেত থেকে শি’শু লামিয়ার মরদেহ উদ্ধার, কি’শোর আটক কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে ২২ ব্যাটালিয়ন লালমনিরহাট সীমান্তে বিএসএফের গু/লি/তে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রশাসন আন্তরিক হলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব- চীফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশাসন আন্তরিক হলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব- চীফ হুইপ নূরুল ইসলাম মনি

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি বলেছেন, সরকার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করে আর সরকারি কর্মকর্তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন। প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করলেই কেবল দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মো. অলি উল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা।

চীফ হুইপ বলেন, সরকারের গৃহীত নীতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে নতুন সরকার দায়িত্ব গ্রহণের সময় প্রায় চার হাজার নতুন কর্মকর্তা নিয়ে কার্যক্রম শুরু করে এবং সরকারের মেয়াদ শেষে তারা দায়িত্ব ছেড়ে দেন। এর মাধ্যমে সরকার ও প্রশাসনের সমন্বিত কার্যক্রম আরও কার্যকর হয়।

তিনি আরও বলেন, কর্মকর্তাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে।

বিভাজনের রাজনীতি পরিহার করে সরকার অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে সিঙ্গাপুরের উদাহরণ টেনে চীফ হুইপ বলেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐকমত্য থাকলে জ্বালানি সংকটসহ যে কোনো সমস্যার সমাধান সম্ভব।

উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের উপকূলীয় জেলাগুলোর উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় অথবা বিশেষ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন প্রয়োজন। এ অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, বায়ুবিদ্যুৎ প্রকল্প, পর্যটন শিল্প, গভীর সমুদ্রবন্দর, মৎস্য আহরণ ও সংরক্ষণ, গ্যাস-তেল অনুসন্ধান এবং জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকার উন্নয়নে যে কেউ কাজ করলে তিনি তার পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

সভায় তিনি মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, যে কোনো মূল্যে মাদক প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে বরগুনায় সাম্প্রতিক সময়ে এক শিশুর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় দ্রুত ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

চীফ হুইপ আরও বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং এনজিও ঋণের কিস্তি এক বছর পর্যন্ত স্থগিতকরণসহ শতাধিক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

পরে তিনি কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বিএনপি ও ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রশাসন আন্তরিক হলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব- চীফ হুইপ নূরুল ইসলাম মনি

আপডেট সময় : ০৭:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬