ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে গলায় ফাঁ/স দিয়ে তরুণীর মৃ’ত্যু রাজশাহীর কেশরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ লালপুরে পুকুরে ডুবে সিএনজি চালকের মৃত্যু গ্রিন ভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের হয়রানি: একজন গ্রেপ্তার, অন্যদের খুঁজছে পুলিশ লালপুরে মাদক সেবনের দায়ে যুবককে এক মাসের কারাদণ্ড বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত বাগাতিপাড়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছ উদ্ধার শেরপুরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় ৫ পরীক্ষার্থী গ্রেফতার মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী রাণীশংকৈলে একাধিক সরকারি দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাকার্যক্রম

সংঘাত-সহিংসতা নয়, গণরায়ের ভিত্তিতে সংস্কার অনুমোদনের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৯:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংঘাত-সহিংসতা নয়, গণরায়ের ভিত্তিতে সংস্কার অনুমোদনের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সংসদের মাধ্যমেই সংকট সমাধানের আহ্বান জামায়াত নেতার

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণরায়ে যেসব সংস্কার হয়েছে এবং জনগণ যা চেয়েছে, সেগুলোই অনুমোদন করা উচিত। সংঘাত ও সহিংসতা নয়, সংসদের মাধ্যমেই সব সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।

শনিবার (৯ মে) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সত্তর ভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে ওনাদের নোট অব ডিসেন্ট খারিজ করে দিয়েছে। গণভোটের রায়ে যা যা সংস্কার হয়েছে, জনগণ যা চেয়েছে ওটাই আপনি অনুমোদন করুন। তাহলে সংকট কেটে যাবে।”

মিয়া গোলাম পরওয়ার বলেন, “যতক্ষণ সেটি না হচ্ছে, ১১ দলীয় নির্বাচনী জোটের যে ঐক্য হয়েছিল, তাদের ৭৭ জন সংসদ সদস্য সংসদে গিয়ে এ বিষয়ে কথা বলছেন। সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হচ্ছে সংসদ। সেখানে এসব নিষ্পত্তি করুন।”

তিনি আরও বলেন, “আমরা সংঘাত-সহিংসতা চাই না। গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে। এ সংকট নিরসনে বৈঠক ডাকুন।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা বিএনপির সঙ্গে ২০-২৫ বছর রাজনীতি করেছি। তখন সব ঠিক ছিল। এখন গালাগাল করা হয়—সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গী।”

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সকল রাজনীতিবিদ নীতির কথা বলেন, কিন্তু নিজেরা তা মানেন না। হত্যা ও উচ্ছেদের মতো ঘটনা মোটেও কাম্য নয়। সংঘাত-সহিংসতা আমরা কামনা করি না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হালিম, জেলা জামায়াতের সেক্রেটারি দেলওয়ার হোসেন, নায়েবে আমির মফিজুল হক এবং অঞ্চল টিম সদস্য আব্দুল রশিদ।

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংঘাত-সহিংসতা নয়, গণরায়ের ভিত্তিতে সংস্কার অনুমোদনের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

আপডেট সময় : ০৯:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬