ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

রুহির চিকিৎসায় ইউএনও কার্যালয়ের সহায়তা, এগিয়ে আসার আহ্বান

ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুহির চিকিৎসায় ইউএনও কার্যালয়ের সহায়তা, এগিয়ে আসার আহ্বান

খবর প্রকাশের পর সাড়া; ১০-১২ লাখ টাকার চিকিৎসা ব্যয়ে সমাজের সহযোগিতা কামনা

নাটোরের বাগাতিপাড়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ৯ বছর বয়সী শিশু রুকাইয়া সুলতানা রুহির চিকিৎসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল Channel A Newsসংবাদ প্রকাশের পর এই সহায়তা দেওয়া হয়।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের কার্যালয় থেকে রুহির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তার উন্নত চিকিৎসার জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

এর আগে “জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৯ বছরের শিশু, চিকিৎসায় প্রয়োজন ১০-১২ লাখ টাকা” শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল Channel A News সহ বিভিন্ন জাতীয় ও অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে রুহির করুণ পরিস্থিতি। জন্মের পর থেকেই হৃদয়ে একাধিক ছিদ্র এবং মস্তিষ্কে টিউমার নিয়ে গুরুতর অসুস্থতায় ভুগছে সে।

উপজেলার জাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের বাসিন্দা রুহি বর্তমানে মা’র সঙ্গে সান্যালপাড়া গ্রামে নানা-নানীর বাড়িতে বসবাস করছে। পারিবারিক বিচ্ছেদের পর থেকে তার চিকিৎসা কার্যত অনিশ্চয়তার মধ্যে পড়ে। পরিবারের অন্য সদস্যরাও গুরুতর অসুস্থ হওয়ায় আর্থিক সংকট চরমে পৌঁছেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রুহিকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হবে এবং প্রয়োজনে দেশের বাইরেও চিকিৎসার প্রয়োজন হতে পারে। এ জন্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় হতে পারে।

রুহির নানা আব্দুল মান্নান বলেন, “আমরা নিজেরাই অসুস্থ, কাজ করতে পারি না। এত টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়। সবাই যদি একটু সাহায্য করেন, তাহলে হয়তো মেয়েটা বাঁচতে পারে।”

স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রুহির চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, সম্মিলিত উদ্যোগেই ছোট্ট এই শিশুটির জীবন রক্ষা সম্ভব।

ছোট্ট রুহির আকুতি—সে আবার সুস্থ হয়ে স্কুলে ফিরতে চায়, বই-খাতা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়।

রুহির চিকিৎসার জন্য সহায়তা পাঠাতে মোবাইল (বিকাশ): ০১৩১০-৩২২৮৮৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রুহির চিকিৎসায় ইউএনও কার্যালয়ের সহায়তা, এগিয়ে আসার আহ্বান

আপডেট সময় : ০২:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬